ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

প্রচণ্ড শীতে দিনাজপুরের মানুষ, তাপমাত্রা ৯.৫ ডিগ্রিতে

দিনাজপুরে শীতের তীব্রতা আরো বেড়েছে। আজ সোমবার (০৫ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫
  • আপলোড সময় : ৫ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৪ সময়
  • আপডেট সময় : ৫ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৪ সময়
প্রচণ্ড শীতে দিনাজপুরের মানুষ, তাপমাত্রা ৯.৫ ডিগ্রিতে
দিনাজপুরে শীতের তীব্রতা আরো বেড়েছে। আজ সোমবার (০৫ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে। ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসের কারণে সকাল থেকেই জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও পথচারীরা। অনেককে ভোর থেকে খোলা জায়গায় আগুন পোহাতে দেখা গেছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, “আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শীতের অনুভূতি তুলনামূলকভাবে বেশি হচ্ছে। তিনি আরো জানান, আগামী কয়েকদিন জেলার ওপর দিয়ে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং শীতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি