ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

সততা ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের প্রত্যেক সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ
  • আপলোড সময় : ৫ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৫৭ সময়
  • আপডেট সময় : ৫ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৫৭ সময়
সততা ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের প্রত্যেক সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। তিনি আজ রোববার দুপুরে ডিএমপি ট্রেনিং একাডেমি রাজারবাগে নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশের করণীয় বিষয়ে দিক-নির্দেশনা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের সময় মাঠে অবস্থানরত প্রত্যেক পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার প্রতীক। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে।’ উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডিএমপি ট্রেনিং একাডেমিতে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ২৩তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার।

এছাড়া এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ পর্যন্ত ২২টি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। যেখানে ১৮ হাজার ১৫০ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। ডিএমপির ১৯টি ভেন্যুতে ২৮টি ব্যাচে ২৪ হাজার ৩৪২ জনকে এই প্রশিক্ষণ দেয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ