ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে প্রবেশে লাগবে আইডি কার্ড

আগামী ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে প্রবেশে বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয়
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১৩ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১৩ সময়
জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে প্রবেশে লাগবে আইডি কার্ড ছবি : সংগৃহীত

আগামী ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে প্রবেশে বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসে প্রবেশ করতে অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করতে হবে। 


রবিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, জকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ৪ জানুয়ারি (রবিবার) থেকে ৬ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত স্টুডেন্ট আইডি কার্ড অথবা জকসু নির্বাচন কমিশন প্রদত্ত আইডি কার্ড/পাস ছাড়া কোনো ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ কিংবা অবস্থান করতে পারবেন না।


গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও দাবির মুখে পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’এর, তৃতীয় কিস্তির ইঙ্গিত ইমরান হাশমির

বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’এর, তৃতীয় কিস্তির ইঙ্গিত ইমরান হাশমির