ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

বিসিসিআই'র নির্দেশনার পর মোস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনা অনুযায়ী আইপিএলের পরবর্তী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে
  • আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৫২ সময়
  • আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৫২ সময়
বিসিসিআই'র নির্দেশনার পর মোস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনা অনুযায়ী আইপিএলের পরবর্তী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। 


শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিসিয়াল পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেকেআর। আর এতেই নিশ্চিত হয় ২০২৬ আইপিএলে আর খেলছেন না বাংলাদেশি এই কাটার মাস্টার।


এর আগে, নিজেদের সোশ্যাল মিডিয়ায় মোস্তাফিজ সংক্রান্ত আগের সমস্ত পোস্ট, ছবি ও ভিডিও সরিয়ে ফেলে ফ্র্যাঞ্চাইজিটি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করেছে যে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই আসন্ন মৌসুমের আগে মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে। বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া এবং পরামর্শ অনুসরণ করেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


এতে আরও বলা হয়, আইপিএলের নিয়ম অনুসারে বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে একজন প্রতিস্থাপন খেলোয়াড়ের অনুমতি দেবে। পরবর্তীতে এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানানো হবে।


এদিন সকালে মোস্তাফিজুর রহমানকে কেকেআর স্কোয়াড থেকে ছেড়ে দিতে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মোস্তাফিজের বদলে অন্য কাউকে নিতে চাইলে সেটি অনুমোদন করবে বোর্ড। 


ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মোস্তাফিজের চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়। এই প্রেক্ষাপটে ২০২৬ আইপিএলে মোস্তাফিজের অংশগ্রহণ নিয়েও ভারতে কেউ কেউ প্রশ্ন তোলেন। যদিও বিসিসিআই শুরুতে ‘প্রতীক্ষা ও পর্যবেক্ষণ’ নীতি অবলম্বন করেছিল।


উল্লেখ্য, এবারই প্রথম কলকাতার হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। আইপিএলে এর আগে ৫টি দলের হয়ে ৮ মৌসুম আইপিএলে খেলেছেন ৩০ বছর বয়সী বাঁহাতি এ পেসার। সব মিলিয়ে আইপিএলে ৬৫ উইকেট নিয়েছেন তিনি। ২০১৬ সালে নিজের অভিষেক মৌসুমে আসরের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন মোস্তাফিজ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু