ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

মেট্রোরেলের নকশায় ত্রুটি ও নিম্নমানের কারণে খুলে পড়ে বিয়ারিং প্যাড

মেট্রোরেলের নকশার ত্রুটি এবং বিয়ারিং প্যাড নিম্নমানের হওয়ায় সেটি খুলে পড়ে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও
  • আপলোড সময় : ১ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৫৯ সময়
  • আপডেট সময় : ১ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৫৯ সময়
মেট্রোরেলের নকশায় ত্রুটি ও নিম্নমানের কারণে খুলে পড়ে বিয়ারিং প্যাড ছবি : সংগৃহীত

মেট্রোরেলের নকশার ত্রুটি এবং বিয়ারিং প্যাড নিম্নমানের হওয়ায় সেটি খুলে পড়ে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।


গত ২৬ অক্টোবর রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহত হন। সেই ঘটনার তদন্ত প্রতিবেদন নিয়ে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


এর আগে, উপদেষ্টা ফাওজুল কবির খানের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির সদস্যরা।


ফাওজুল কবির খান এ সময় উল্লেখ করেন, এ ঘটনায় নাশকতামূলক কোনও কর্মকাণ্ড খুঁজে পায়নি তদন্ত কমিটি।


তিনি বলেছেন, বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে প্রাথমিক অনুসন্ধানে কমিটির কাছে প্রতীয়মান হয়। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরের ল্যাবরেটরিতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে।


এছাড়া, বিয়ারিং প্যাড কিছুটা ঢালু অবস্থায় (০.৮% স্লোপ) সন্নিবেশিত করা হয়েছে। বিয়ারিং প্যাড বিচ্যুতির ক্ষেত্রে এর কিছুটা প্রভাব রয়েছে বলেও ধারণা করা হচ্ছে বলে জানান সড়ক উপদেষ্টা।


এ সময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, তদন্ত প্রতিবেদন যাচাই করে কেউ দোষী হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার