ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

জাতীয় পার্টি সরে আসলে তিনদিনের মধ্যে সরকার পড়ে যাবে

চর দখলের মতো দেশ দখলের পর্যায়ে চলে গেছে। আগামী পার্লামেন্ট অধিবেশনে জাতীয় পার্টি জাতীয় পার্টি সরকার থেকে সরে
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৪৭ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৪৭ সময়
জাতীয় পার্টি সরে আসলে তিনদিনের মধ্যে সরকার পড়ে যাবে ছবি : সংগৃহীত
চর দখলের মতো দেশ দখলের পর্যায়ে চলে গেছে। আগামী পার্লামেন্ট অধিবেশনে জাতীয় পার্টি জাতীয় পার্টি সরকার থেকে সরে আসার ঘোষনা দিলে তিনদিনের মধ্যে সরকার পরে যাবে বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর মহানগর জাতীয় ছাত্রসমাজের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিদায়ী সভাপতি ইয়াছিন আরাফাত আসিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আদিলুর রহমান এমপি, ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাতীয় পার্টি সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগর সহ সভাপতি লোকমান হোসেন ও জাহিদুল ইসলাম, সদর উপজেলা আহবায়ক মাসুদ নবী মুন্না, জেলা যুব সংহতি সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর যুব সংহতি সভাপতি শাহীন হোসেন জাকির, সাধারণ সম্পাদক শান্তি কাদেরী, জেলা স্বেচ্ছাসেবক পার্টিও আহবায়ক ফারুক মন্ডল, মহানগর আহবায়ক মাহবুবুর রহমান বেলাল প্রমুখ। জেলা জাতীয় ছাত্রসমাজের যুগ্ম আহবায়ক আল আমীন সুমনের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি আল মামুন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান।

এসময় মোস্তফা বলেন, বর্তমান পার্লামেন্টে আওয়ামীলীগের একজন যদি কোন প্রস্তাব নিয়ে আসে, তাহলে আওয়ামীলীগের আরেকজনের সেটার সাথে ডিফার করার সুযোগ নেই। না ভোট দেয়ার কোন সুযোগ নাই। কালো আইন তৈরি হয়ে গেছে। এভাবে দেশ চর দখলের মতো একটা পর্যায়ে চলে গেছে।
মোস্তফা বলেন, কয়েকদনি পরেই পার্লামেন্ট অধিবেশন। এই অধিবেশনে জাতীয় পার্টি যদি বলে আমরা সরকারের সাথে নাই। তাহলে তিনদিন লাগবে না সরকার পরে যাবে। দেশের মানুষ যা চায়, আর জাতীয় পার্টি যদি এর বিপক্ষে থাকে, তাহলে দেশের জনগনের সমর্থন পাওয়া যাবে না।

জাপার এই নেতা আরও বলেন, আজকে দেখেন দেশের নির্বাচনের অবস্থা কি হয়েছে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দেখেন ১১ পার্সেন্ট ভোট পড়েছে। ওখানে কি আওয়ামীলীগের লোক ছিল না। তারাও ভোট দিতে চায় না। তার মানে তারাও মনে করেন ভোট না দিলেও মেয়র এমপি হবে তারা। এই যদি তাদের ধারনা থাকে, তাহলে আর মানুষের প্রয়োজন নেই। তাহলে ভোট রাতেই হয়ে যাবে। আমার যে গণতান্ত্রিক রাইটস, জনগন সকল ক্ষমতার উৎস, এই সংজ্ঞা অমিট করে দিতে হবে। ডিলেট করে দিতে হবে। তা্রবদলে বলতে হবে যারা ক্ষমতায় থাকবে তারাই ক্ষমতার উৎস। জনগনের সাথে ক্ষমতার কোন সম্পৃক্তনা নাই। এটা হলো বর্তমান অবস্থা।

মোস্তফা বলেন, জাতীয় পার্টি যে সিদ্ধান্ত নিবে সেটা রাজপথে বাস্তবায়ন করার দায়িত্ব জাতীয় ছাত্র সমাজের। আমরা চাই রংপুরের রাজপথ জাতীয় পার্টির দখলে থাকবে। রংপুরের রাজপথে যেকোন পার্টিকে বিট দিয়ে যেন দখলের জায়গাটা আমরা শক্ত করতে পারি সেই লক্ষে কাজ করতে হবে।

সম্মেলনে নির্বাচিত কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে আমিনুল ইসলাম ছোট, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জসিম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ইমন হোসেন নির্বাচিত হন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’