ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

অসাধু কর্মকর্তা-ভূমিদস্যুদের বিচারের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ

গাজীপুরে ভূমি অফিসের অসাধু কর্মকর্তাসহ জাল খতিয়ান ও দলিল সৃষ্টিকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে শাস্তি ও ন্যায় বিচার দাবি করে
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫২ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫২ সময়
অসাধু কর্মকর্তা-ভূমিদস্যুদের বিচারের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ ছবি : সংগৃহীত

গাজীপুরে ভূমি অফিসের অসাধু কর্মকর্তাসহ জাল খতিয়ান ও দলিল সৃষ্টিকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে শাস্তি ও ন্যায় বিচার দাবি করে কাফনের কাপড় পড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন ভুক্তভোগীরা। 


সোমবার (২৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভুক্তভোগী ৪৮টি পরিবারের সদস্যরা এ কর্মসূচি পালন করে। পরে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক কার্যালয়ে প্রদান করেন। এসময় কর্মসূচিতে বক্তব্য রাখেন, ভুক্তভোগী বানু বেগম, ইসমাইল হোসেন, উর্মি, এছাক, শায়লা, জামাল মিয়া।


ভুক্তভোগীদের অভিযোগ, গাজীপুরের কাশিমপুর গোবিন্দবাড়ি এলাকার ৪৮টি পরিবারের জমি স্থানীয় একটি ভূমিদস্যু চক্র জালিয়াতির মাধ্যমে দখল করেছে। বিষয়টি নিয়ে কাশিমপুর ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দফতরে যোগাযোগ করলেও তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।


বক্তারা আরও অভিযোগ করেন, গত বছর তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক কায়সার খসরু ন্যায় বিচারের আশ্বাস দিলেও অদৃশ্য কারণে সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ দায়ের করা অভিযোগের তদন্ত করেননি। অসাধু ভূমি কর্মকর্তারা নামজারির আবেদন দীর্ঘ সময় ঝুলিয়ে রেখে ভূমিদস্যু চক্রকে বেদখলের সুযোগ করে দিয়েছেন। এছাড়া অসাধু ভূমি কর্মকর্তাদের বাঁচাতে নথি গায়েব করা হয়েছে। 


এছাড়া, অতিরিক্ত জেলা প্রশাসক ভূমিদস্যু হযরত ও মান্নান গংদের যেসব কাগজপত্র জাল, অবৈধ ও অকার্যকর বলে চিহ্নিত করেছেন, সেসব কাগজপত্রকে টঙ্গী রাজস্ব সার্কেলের সার্ভেয়ার রফিকুল ইসলাম বৈধতা দিয়েছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস