ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে: ট্রাম্প গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিল বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের প্রয়োজনে আওয়ামী লীগকেও শেখ হাসিনা কোরবানি দিতে পারেন: আসিফ নজরুল মসজিদের বৈদ্যুতিক তার চুরি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬ সব দলকে নিয়ে প্রধানমন্ত্রীর সংলাপে বসতে চায় জামায়াত

সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলার সিদ্ধান্ত দুদকের

প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫১ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫১ সময়
সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলার সিদ্ধান্ত দুদকের ছবি : সংগৃহীত

প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার স্ত্রী পারভীন আক্তারের বিরুদ্ধে দুটি পৃথক মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।  


১৬ নভেম্বর রোববার  বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। 

ব্রিফিংয়ে জানানো হয়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালীন সময়ে ক্ষমতায় অপব্যবহার করে ১ কোটি ৮২ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে মায়ার বিরুদ্ধে। একইসাথে ১৬ টি ব্যাংক হিসাবে ২৫৫ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে একটি মামলার সিদ্ধান্ত হয়। 

এছাড়া মায়ার ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী পারভীন আক্তারের বিরুদ্ধে ৮ কোটি ৬ লাখ অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুকক। একই সাথে তার ৩৬ টি ব্যাংক একাউন্টে ১১১ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে পারভীন ও মায়া দুইজনকে আসামি করে আরও একটি মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। 

এদিকে, রেলের লাগেজ ভ্যান প্রকল্পের নামে রাষ্ট্রের ৩৫৮ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে সাবেক ডিজি শামসুজ্জামানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।  

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান

২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান