জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হবে।
বুধবার (৫ নভেম্বর) দুপুর আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
তফসিল অনুযায়ী, আচরণবিধি ও নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে ৫ নভেম্বর এবং খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৬ নভেম্বর।
ভোটার তালিকা আপত্তি ও নিষ্পত্তি করা হবে ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর। জানা যায়, মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ থেকে ১৮ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত।
মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে ১৯ থেকে ২০ নভেম্বর।
প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। প্রার্থীদের আপত্তি ও নিষ্পত্তি করা হবে ২৪ থেকে ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ২৭ নভেম্বর ও ৩০ নভেম্বর।
চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ৩ ডিসেম্বর। প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৪, ৭ ও ৮ ডিসেম্বর।
এছাড়া প্রার্থীরা নির্বাচনী প্রচারণা করতে পারবে ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। সবশেষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
ভোট গণনা শেষে ২২ থেকে ২৩ নভেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন