ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান

আজ ঢাকার দুই প্রবেশমুখে একদফা দাবিতে বিএনপির সমাবেশ

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার দুই প্রবেশমুখে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সমাবেশ করবে
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:২৬ সময়
আজ ঢাকার দুই প্রবেশমুখে একদফা দাবিতে বিএনপির সমাবেশ প্রতীকী ছবি
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার দুই প্রবেশমুখে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সমাবেশ করবে বিএনপি। এর একটি হবে বিকেল ৩টায় ধোলাইখালে এবং অপরটি দুপুর আড়াইটায় ঢাকার অদূরে আমিনবাজার চিশতি ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ধোলাইখালে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আমিন বাজারে ঢাকা জেলা বিএনপির সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি থাকবেন।

এ ছাড়া বিএনপির নেতৃত্বাধীন একদফার যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোও সোমবার ঢাকায় সমাবেশ করবে। গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় খিলগাঁও তালতলা মার্কেটসংলগ্ন স্থানে, গণঅধিকার পরিষদ (নুর) বিকেল সাড়ে ৩টায় পল্টন মোড়ে এবং বিকেল ৩টায় কাওরান বাজার এফডিসিসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে এলডিপি। গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল ৩টায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে আজ নয়াপল্টনে সমাবেশ করেছে বিএনপি।

এ ছাড়াও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। অবস্থান, সমাবেশ ও রোডমার্চসহ ইতোমধ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে বিএনপি ও তার শরিকরা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?