ঢাকা | |

আগামী নির্বাচন দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করবে: এম এ মালিক

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, দুপুর ৩:১৮ সময়
  • আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৫, দুপুর ৩:১৮ সময়
আগামী নির্বাচন দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করবে: এম এ মালিক ছবি : সংগৃহীত

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির নির্বাচন। 

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জে রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফার সমর্থনে এক গণসমাবেশে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে বের করে আনার নির্বাচন। এর মাধ্যমে দেশ সুরক্ষা এবং উন্নয়নের দিকে যাবে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য গত ১৫ বছর নেতৃত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

এম এ মালিক আরও বলেন, একটা গোষ্ঠী দেশে নির্বাচন চায় না। যেটা হাসিনা চায়নি, ভারতও চায়নি। তবে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। 

এছাড়া দলীয় মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে সিলেট ৩ আসনের নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা