ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : মন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃ/ত্যু ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত: চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায় ১০০০-৫০০ টাকার নোটের লেনদেন নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

কুয়াকাটায় সচেতনতামূলক প্রচারপত্র বিলি করল বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালীর কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে কুয়াকাটা সৈকতে বেড়াতে আসা পর্যটকদের মধ্যে সচেতনতামূলক বার্তা সংবলিত প্রচারপত্র বিলি
  • আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৭ সময়
  • আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৭ সময়
কুয়াকাটায় সচেতনতামূলক প্রচারপত্র বিলি করল বসুন্ধরা শুভসংঘ ছবি : সংগৃহীত

বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালীর কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে কুয়াকাটা সৈকতে বেড়াতে আসা পর্যটকদের মধ্যে সচেতনতামূলক বার্তা সংবলিত প্রচারপত্র বিলি করা হয়েছে। গতকাল শনিবার (৪ অক্টোবর) বিকেলে এই প্রচারপত্র বিতরণ কর্মসূচি আয়োজিত হয়।


প্রচারপত্রে কুয়াকাটায় আসা পর্যটক এবং স্থানীয়দের স্বাস্থ্য, পরিবেশ, সামাজিক দায়বোধ ও শান্তি-সম্প্রীতি রক্ষা সম্পর্কে তথ্য দান করা হয়েছে। পরিকল্পিত কর্মসূচির অংশ হিসেবে কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকার আশপাশে এ প্রচারপত্র মানুষের  হাতে তুলে দেওয়া হয়।


এ সময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ কুয়াকাটা পৌর শাখার সভাপতি মো. সাইদুর রহমান, সহসভাপতি কাজী সাঈদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আল আমিন, কার্যকরী সদস্য ইব্রাহীম ওয়াহিদ, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এ এস আই মো. জসিমসহ প্রমুখ। 


সদস্য মো. ইব্রাহীম ওয়াহিদ বলেন, ‘এমন প্রচারপত্র কম দেখা যায়। এটি একটু হলেও মানুষকে ভাবাবে এবং সচেতন করে তুলতে সাহায্য করবে।’


সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্রসৈকতে প্রতিদিন হাজারো পর্যটক বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন বা পরিবার নিয়ে ঘুরতে আসেব।


সমুদ্র সৈকতে প্লাস্টিক,পলিথিনসহ বিভিন্ন ময়লা-আবর্জনা ফেলায় প্রতিনিয়ত দুষিত হচ্ছে। এ নিয়ে সচেতন করা সারা বছরই দরকার। সচেতনতাই পারে সবার দায়িত্ব জাগ্রত করতে।’

সভাপতি মো. সাইদুর রহমান বলেন, ‘আমরা চাই, কুয়াকাটা সৈকতটি পরিছন্ন থাকুক।


সাথে থাকুক স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা। প্রচারপত্র একটি ক্ষণস্থায়ী উদ্যোগ, তবে বার্তাটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেললেও আমরা সন্তুষ্ট হব।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ