ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের সুদানের চার রাজ্যে নতুন করে কলেরার থাবা আজও দিল্লির যন্তর মন্তরে বাড়ছে ভিড় ,আন্দোলন ছড়িয়ে পড়ছে বিদেশেও শাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শোশাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো শীর্ষ সন্ত্রাসী খন্দকার টিটন হত্যা মামলার আসামি রনি গ্রেপ্তার ‘মা আমাকে বলেছেন- যদি আবার সুযোগ আসে, তাহলে ভয় পেয়ো না’ এআই-নির্ভর সম্পদ কেন্দ্রীকরণ নাকি নতুন মানবিক সভ্যতা, বিশ্বকে এখনই সিদ্ধান্ত নিতে হবে: প্রফেসর ইউনূস চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত: ভারত তেহরানের বিলবোর্ডে কফিনে শোয়ানো ট্রাম্পের ছবি

একটি দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন সৃষ্টি করতে চায়: সালাহউদ্দিন আহমদ

একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১২ সময়
একটি দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন সৃষ্টি করতে চায়: সালাহউদ্দিন আহমদ ছবি : সংগৃহীত

একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তারা বিভ্রান্তি সৃষ্টি করে এই দেশে অংশগ্রহণমূলক নির্বাচনকে বিলম্বিত করারও চেষ্টা করছে। সবাইকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে।


সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।


সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের তারিখ এখনও ঘোষণা হয়নি। কিন্তু যেই নির্বাচনের সময়সীমা ঘোষিত হয়েছে, তারপর থেকে কোন কোন মহল বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। যারা এমন প্রচেষ্টা করবে, তাদেরকে জনগণ রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা হয়েছে, কিন্তু কেউ সফল হতে পারেনি। ভবিষ্যতেও পারবে না।


তিনি আরও বলেন, বিএনপি কখনো চায়নি রাজনীতিকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হোক। এমনকি সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো পরিচয় নেই। স্বাধীনভাবে নাগরিক হিসেবে যার যার ধর্মকর্ম পালন করবো। নিরাপত্তার সাথে উপাসনার এবং প্রচারের কার্যকর প্রয়োগ আমরা নিশ্চিত করব।


সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে সালাহউদ্দিন বলেন, একটি দল রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছে, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। এই চর্চা থেকে সবাইকে বেরিয়ে যেতে হবে। বিএনপির নীতি হলো—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?

শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?