ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা ফেরত দিতে মালিকের খোঁজে দুই বন্ধুর মাইকিং ডেঙ্গুতে একদিনে রেকর্ড রোগী হাসপাতালে, মৃত্যু ৭ বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন ৫০০ কোটি রুপি লেনদেনের অডিও ক্লিপ ভাইরাল, বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব চরমে ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা ওবামার আইন হাতে তুলে নেওয়া নয়, আবার শিশুদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে: অ্যাটর্নি জেনারেল এনসিপির জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল, নতুন নেতৃত্বে দুই সংসদ সদস্যসহ তিনজন টি–টোয়েন্টির বিশেষ রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ কালো জাদু করা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে ইসলাম কী বলে

চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত: ভারত

ভারত ও চীনের মধ্যে সম্পর্ক আরও স্বাভাবিক করতে সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত
  • আপলোড সময় : ২২ জুলাই ২০২৬, দুপুর ৩:১৩ সময়
  • আপডেট সময় : ২২ জুলাই ২০২৬, দুপুর ৩:১৩ সময়
চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত: ভারত

ভারত ও চীনের মধ্যে সম্পর্ক আরও স্বাভাবিক করতে সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। তিনি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সংবেদনশীলতার ভিত্তিতেই দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা সম্ভব। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে আলোচনার সময় জয়শঙ্কর এ মন্তব্য করেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


জয়শঙ্কর বলেন, ২০২৪ সালের অক্টোবর থেকে ভারত-চীন সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে। এই ইতিবাচক ধারা বজায় রাখতে উভয় পক্ষকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দুটি বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে উভয় দেশের নিজস্ব কৌশলগত ও জাতীয় স্বার্থ থাকাটাই স্বাভাবিক। তবে মতপার্থক্য যেন কখনো সংঘাতে রূপ না নেয়, সে বিষয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্ব একমত হয়েছে।


সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর উদ্যোগ, নতুন ভিসা ব্যবস্থা এবং সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করার পদক্ষেপকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি স্বীকার করেন, বাজারে প্রবেশাধিকার, বাণিজ্য ভারসাম্য এবং সরবরাহ ব্যবস্থার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও সমাধান প্রয়োজন। এসব বিষয়ে নিয়মিত সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


জয়শঙ্কর আরও বলেন, কেবল সরকারি পর্যায়েই নয়, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক নিয়মিত আয়োজনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু