ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এনসিপির জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল, নতুন নেতৃত্বে দুই সংসদ সদস্যসহ তিনজন টি–টোয়েন্টির বিশেষ রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ কালো জাদু করা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে ইসলাম কী বলে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ লাল কার্ড দেখে প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে পরিবারসহ কূটনীতিক সরাচ্ছে যুক্তরাষ্ট্র ‘শাহজালাল রুমিকে গ্রেপ্তারের অভিযানে বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে’ মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান মক্কায় পড়ল হুথিদের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ

টি–টোয়েন্টির বিশেষ রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ জয়ের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়েছে ভারত। এই সংস্করণে বিশ্বের আর কোনো দল এখন পর্যন্ত ২০০
  • আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৬, দুপুর ৩:৪৫ সময়
  • আপডেট সময় : ২৫ অক্টোবর ২০২৬, দুপুর ৩:৪৫ সময়
টি–টোয়েন্টির বিশেষ রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ জয়ের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়েছে ভারত। এই সংস্করণে বিশ্বের আর কোনো দল এখন পর্যন্ত ২০০ জয়ের কীর্তি গড়তে পারেনি। তবে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ভারতকে পেছনে ফেলেছে আরেকটি দেশ—জয়ের অনুপাতের হিসাবে সবার ওপরে উঠে এসেছে আফ্রিকার ছোট দেশ উগান্ডা!


শনিবার, ২৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়ে এই অনন্য অর্জন গড়ে ভারত। ২০০ জয়ের মাইলফলকে পৌঁছাতে দলটিকে খেলতে হয়েছে মোট ৩০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। তাদের জয়ের হার প্রায় ৭১ দশমিক ২০ শতাংশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত ১০০টি জয় রয়েছে মাত্র নয়টি দলের। এই তালিকায় জায়গা করে নিয়েছে উগান্ডাও। আফ্রিকার দেশটি এখন পর্যন্ত ১৩১টি ম্যাচ খেলে জিতেছে ১০১টিতে। ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট জয়ের তালিকায় তাদের অবস্থান নবম।


কিন্তু চমকটা রয়েছে অন্য জায়গায়। মোট জয়ের সংখ্যা নয়, বরং জয় ও হারের অনুপাত বিবেচনায় নিলে উগান্ডা রয়েছে সবার ওপরে। দলটির জয়-হারের অনুপাত ৩ দশমিক ৭৪। অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী, প্রতি এক হারের বিপরীতে প্রায় তিন দশমিক সাত চারটি ম্যাচে জয় পেয়েছে তারা। অন্যদিকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ভারতও এই হিসাবে উগান্ডার পেছনে। ভারতের জয়-হারের অনুপাত ২ দশমিক ৪০৯। আর কোনো দলের এই অনুপাত দুইয়ের ঘরেও পৌঁছায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


বাংলাদেশের পরিসংখ্যান অবশ্য বেশ আলাদা। ২২২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৮৯টিতে। দলটির জয়-হারের অনুপাত শূন্য দশমিক ৬৯৫, অর্থাৎ জয়ের তুলনায় হার বেশি। উগান্ডার সাম্প্রতিক পারফরম্যান্সও নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা উপ-আঞ্চলিক বাছাইপর্বে মোজাম্বিককে ১০ উইকেটে হারায় দলটি। প্রথমে ব্যাট করতে নেমে মোজাম্বিক মাত্র ১৯ রানে অলআউট হয়। জবাবে কোনো উইকেট না হারিয়েই মাত্র পাঁচ বলের মধ্যে লক্ষ্যে পৌঁছে যায় উগান্ডা।


রান তাড়া করতে নেমে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের তালিকায় উগান্ডার এই জয় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। এই তালিকার শীর্ষে স্পেন, যারা ২০২৩ সালে আইল অব ম্যানের বিপক্ষে ১১৮ বল হাতে রেখে জয় পেয়েছিল। তবে উগান্ডার সামনে বড় চ্যালেঞ্জ হলো শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ পাওয়া। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল। এ ছাড়া আফগানিস্তানের বিপক্ষে একটি এবং জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের।


সব মিলিয়ে, ভারত যেখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ জয়ের ইতিহাস গড়েছে, সেখানে জয়ের অনুপাতে উগান্ডার অবস্থান ক্রিকেটবিশ্বের নজর কাড়ছে। এখন দেখার বিষয়, ধারাবাহিক এই সাফল্য ধরে রেখে ভবিষ্যতে বড় দলগুলোর বিপক্ষেও নিজেদের কতটা প্রমাণ করতে পারে আফ্রিকার এই দলটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা

টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা