ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের সুদানের চার রাজ্যে নতুন করে কলেরার থাবা আজও দিল্লির যন্তর মন্তরে বাড়ছে ভিড় ,আন্দোলন ছড়িয়ে পড়ছে বিদেশেও শাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শোশাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো শীর্ষ সন্ত্রাসী খন্দকার টিটন হত্যা মামলার আসামি রনি গ্রেপ্তার ‘মা আমাকে বলেছেন- যদি আবার সুযোগ আসে, তাহলে ভয় পেয়ো না’ এআই-নির্ভর সম্পদ কেন্দ্রীকরণ নাকি নতুন মানবিক সভ্যতা, বিশ্বকে এখনই সিদ্ধান্ত নিতে হবে: প্রফেসর ইউনূস চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত: ভারত তেহরানের বিলবোর্ডে কফিনে শোয়ানো ট্রাম্পের ছবি

‘মা আমাকে বলেছেন- যদি আবার সুযোগ আসে, তাহলে ভয় পেয়ো না’

২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর হতাশা এখনো কাটেনি আর্জেন্টিনা শিবিরে। তবে
  • আপলোড সময় : ২২ জুলাই ২০২৬, দুপুর ৩:১৫ সময়
  • আপডেট সময় : ২২ জুলাই ২০২৬, দুপুর ৩:১৫ সময়
‘মা আমাকে বলেছেন- যদি আবার সুযোগ আসে, তাহলে ভয় পেয়ো না’

২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর হতাশা এখনো কাটেনি আর্জেন্টিনা শিবিরে। তবে পরাজয়ের মাঝেও সমর্থকদের ভালোবাসাকে সবচেয়ে বড় শক্তি হিসেবে তুলে ধরেছেন দলের মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। আবেগঘন এক বার্তায় তিনি জানিয়েছেন, এই হার শেষ নয়, বরং আরও শক্তভাবে ফিরে আসার অনুপ্রেরণা। আর্জেন্টিনার গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ম্যাক অ্যালিস্টার লিখেছেন, শিরোপার খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ায় কষ্টটা অনেক গভীর। তবে পুরো বিশ্বকাপে সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থন এমন এক স্মৃতি, যা কখনো মুছে যাবে না।


তিনি বলেন, টুর্নামেন্টজুড়ে দলকে নানা বাধা ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। কিন্তু খেলোয়াড়দের ঐক্য এবং পারস্পরিক বিশ্বাসই সেই সব চ্যালেঞ্জ অতিক্রম করতে সাহায্য করেছে। তার মতে, সবাই একসঙ্গে থাকলেই আর্জেন্টিনা সবচেয়ে শক্তিশালী দল হয়ে ওঠে। ম্যাক অ্যালিস্টার জানান, এই বিশ্বকাপের দুটি মুহূর্ত তিনি কখনো ভুলবেন না। প্রথমটি ছিল ফাইনালের পর রানার্সআপ পদক গ্রহণের সময়, যখন গ্যালারিতে থাকা হাজারো আর্জেন্টাইন সমর্থক একসঙ্গে গান গেয়ে পুরো স্টেডিয়ামকে আবেগে ভাসিয়ে দেন। সেই মুহূর্তে শিরোপা হারানোর বেদনাও কিছুটা ভুলে গিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।


দ্বিতীয় স্মৃতিটি ছিল দেশে ফেরার পর সমর্থকদের অভ্যর্থনা। বৃষ্টি ও ঠান্ডা উপেক্ষা করে হাজারো মানুষের ভালোবাসা তাকে নতুন করে অনুপ্রাণিত করেছে বলে জানান এই মিডফিল্ডার। তিনি বলেন, এমন সমর্থনই প্রমাণ করে জাতীয় দলের প্রতি আর্জেন্টাইনদের ভালোবাসা কখনো কমে না। সমর্থকদের উদ্দেশে রসিকতার ছলে তিনি লিখেছেন, "তোমরা সবাই একেবারে পাগল, আর আমরা সেটাই সবচেয়ে বেশি ভালোবাসি।"


বার্তার শেষদিকে তিনি বলেন, আর্জেন্টাইনরা সবসময় জিততে চায়, তাই এই পরাজয়ে কাঁদাটাই স্বাভাবিক। কিন্তু কান্না শেষে আবার উঠে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ তাদের যাত্রা এখানেই শেষ নয়। নিজের মায়ের একটি উপদেশও তুলে ধরেন ম্যাক অ্যালিস্টার। তিনি বলেন, "যদি আবার সুযোগ আসে, তবে ভয় পেয়ো না।"


সবশেষে তিনি পরিবার, সতীর্থ, কোচিং স্টাফ এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। এমনকি যারা আর্জেন্টিনার পরাজয় নিয়ে বিদ্রূপ করেছেন, তাদেরও ধন্যবাদ জানিয়ে বলেন, এসব সমালোচনাই তাদের আরও দৃঢ় ও গর্বিত আর্জেন্টাইন হয়ে উঠতে অনুপ্রাণিত করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?

শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?