ঢাকা | |
সংবাদ শিরোনাম :

৫২ হাজার টন গম নিয়ে বাংলাদেশে রাশিয়ার জাহাজ

রাশিয়া থেকে আমদানি করা ৫২ হাজার দুইশত টন গম বাংলাদেশে এসে পৌঁছেছে।এমভি পার্থ-১ নামের জাহাজটি চট্রগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৩৬ সময়
  • আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৩৬ সময়
৫২ হাজার টন গম নিয়ে বাংলাদেশে রাশিয়ার জাহাজ ছবি : সংগৃহীত

রাশিয়া থেকে আমদানি করা ৫২ হাজার দুইশত টন গম বাংলাদেশে এসে পৌঁছেছে।


এমভি পার্থ-১ নামের জাহাজটি চট্রগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে অবস্থান করছে।


সোমবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, গত ৭ জুলাই রাশিয়ার সঙ্গে এক নগদ ক্রয়চুক্তির আওতায় এসব গম কেনা হয়েছে। গম নিয়ে জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়া বহির্নোঙ্গরে পৌঁছেছে। জাহাজটির গমের নমুনা পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


ওই গমের মধ্যে ৩১ হাজার ৫০০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ