রাশিয়া থেকে আমদানি করা ৫২ হাজার দুইশত টন গম বাংলাদেশে এসে পৌঁছেছে।এমভি পার্থ-১ নামের জাহাজটি চট্রগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে

৫২ হাজার টন গম নিয়ে বাংলাদেশে রাশিয়ার জাহাজ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৩৬ সময় , আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৩৬ সময়

রাশিয়া থেকে আমদানি করা ৫২ হাজার দুইশত টন গম বাংলাদেশে এসে পৌঁছেছে।


এমভি পার্থ-১ নামের জাহাজটি চট্রগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে অবস্থান করছে।


সোমবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, গত ৭ জুলাই রাশিয়ার সঙ্গে এক নগদ ক্রয়চুক্তির আওতায় এসব গম কেনা হয়েছে। গম নিয়ে জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়া বহির্নোঙ্গরে পৌঁছেছে। জাহাজটির গমের নমুনা পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


ওই গমের মধ্যে ৩১ হাজার ৫০০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯