ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ৪ দেশে ২০ বছরে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি: মীর শাহে আলম বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন স্পেন অধিনায়ক রদ্রি বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারী আহত, গাড়ি ভাঙচুর করল বিক্ষুব্ধ জনতা, আটক ৬ ৬৪ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু

স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা

দেশীয় বাজারে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। তেজাবি স্বর্ণের (খাঁটি সোনা) দাম কমায় নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স
  • আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫০ সময়
স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা

দেশীয় বাজারে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। তেজাবি স্বর্ণের (খাঁটি সোনা) দাম কমায় নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে এ মূল্য কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৭১ হাজার ১১১ টাকায় বিক্রি হচ্ছে।


বাজুস জানায়, নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে অলংকারের নকশা ও মানভেদে মজুরি বাড়তে বা কমতে পারে।


এর আগে ১৭ ফেব্রুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত ৩০ দফা মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে; এর মধ্যে ১৮ বার বৃদ্ধি ও ১২ বার হ্রাস করা হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় হয়, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।


অন্যদিকে, সোনার দর কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ৩ হাজার ৯০৭ টাকায় লেনদেন হচ্ছে। চলতি বছরে রুপার দাম ১৭ বার সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ১০ বার বেড়েছে ও ৭ বার কমেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার