ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ রোববার বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে। সকাল থেকেই ঢাকেশ্বরী জাতীয়
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৯ সময়
আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি ছবি : সংগৃহীত

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ রোববার বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে। সকাল থেকেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি চলছে।


আজ ধূপধুনচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়েই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।


পঞ্জিকা অনুযায়ী, আজ রোববার সকাল ১১টা ১১ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হবে। এদিকে, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে দেবীকে বরণের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ভক্তরা।


এই বছর সারাদেশের ৩৩ হাজার মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার সার্বিক নিরাপত্তায় আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন। এছাড়া, প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।


আগামী বৃহস্পতিবার ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এই উৎসব শেষ হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ