ঢাকা | |

বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫৪ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫৪ সময়
বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত: প্রেস সচিব ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছয় রাজনৈতিক নেতার উপস্থিতি বিশ্বকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত।


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


প্রধান উপদেষ্টার জাতিসংঘ ভাষণের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াত নেতা ড. নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা অধিবেশনে উপস্থিত ছিলেন।


শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড ও ব্যাংক লুটের বিচার সম্পন্ন এবং নির্বাচন আয়োজন করা।


প্রধান উপদেষ্টার ভাষণকে যুগান্তকারী আখ্যা দিয়ে তিনি বলেন, সংস্কার উদ্যোগগুলোর অনেকগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।


প্রেস সচিব জানান, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন করতে গিয়ে প্রধান উপদেষ্টা তিন প্রধান রাজনৈতিক দলের নেতাদের ইউএনজিএ অধিবেশন ও অন্যান্য কর্মসূচিতে তাঁর সঙ্গে যোগ দিতে আমন্ত্রণ জানান।


তিনি বলেন, তাদের উপস্থিতি বিশ্বকে এ বার্তা দিয়েছে যে তারা ঐক্যবদ্ধ এবং একসঙ্গে নির্বাচনে যেতে প্রস্তুত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর