ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায় প্রজন্মের স্মৃতি বুকে নিয়ে টিকে আছে মাটির ঘর তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ইউরোপের আপত্তি সত্ত্বেও পুতিনকে জি২০ সম্মেলনে আমন্ত্রণ ট্রাম্পের ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হাতাহাতি

ফুটবলেও আজ বাংলাদেশ-পাকিস্তান সেমির লড়াই

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচটা যেন পরিণত হয়েছে
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৬ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৬ সময়
ফুটবলেও আজ বাংলাদেশ-পাকিস্তান সেমির লড়াই ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচটা যেন পরিণত হয়েছে অলিখিত ‘সেমিফাইনাল’ হিসেবে। দুদেশের ক্রীড়াপ্রেমীদের জন্য আজকের দিনটি আরও বিশেষ। কারণ, ফুটবলেও সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।


আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় কলম্বোর রেসকোর্স মাঠে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে খেলতে নামবে দুই দল। যারা জিতবে, তারা চলে যাবে ফাইনালে।


নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দুই দলের জালে চারটি করে গোল করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।


অন্যদিকে, চার দলের ‘বি’ গ্রুপ থেকে ভারতের সঙ্গে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। তারা ভুটান ও মালদ্বীপকে হারালেও ভারতের কাছে পরাজিত হয়ে গ্রুপ রানার্সআপ হয়।


উল্লেখ্য, আজ সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর)।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক