ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

‘পিআর ছাড়া নির্বাচন হবে না’ এগুলো স্বৈরাচারী বক্তব্য: সাইফুল হক

‘পিআর কার্যকর না হলে নির্বাচন হতে দেব না’ এ ধরনের কথা শেখ হাসিনার মতো স্বৈরাচারী কথারই প্রতিধ্বনি বলে
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৬ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৬ সময়
‘পিআর ছাড়া নির্বাচন হবে না’ এগুলো স্বৈরাচারী বক্তব্য: সাইফুল হক ছবি : সংগৃহীত

‘পিআর কার্যকর না হলে নির্বাচন হতে দেব না’ এ ধরনের কথা শেখ হাসিনার মতো স্বৈরাচারী কথারই প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।


শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্টন মোড়ে ঢাকা মহানগর কমিটির সমাবেশ ও পদযাত্রায় তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, আগামী নির্বাচনের আগে মানুষ অন্তত বিচার ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়। কিন্তু অন্তর্বর্তী সরকারের কয়েকজন শুধু বড় বড় কথা বলছেন, বাস্তবে কোনো অগ্রগতি নেই। জুলাই সনদ বাস্তবায়নও সীমাবদ্ধ রয়ে গেছে টেবিল আলোচনায়।


দলীয় এজেন্ডা চাপিয়ে দিতে গিয়ে সংস্কার প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলা যাবে না বলেও সতর্ক করেন তিনি। বলেন, আসন্ন জাতীয় নির্বাচন যদি ব্যাহত হয় তবে দেশের ভঙ্গুর অবস্থা আরও খারাপ হবে। সামাজিক নৈরাজ্য রাজনৈতিক নৈরাজ্যে রূপ নেবে। তাই রাজনৈতিক প্রতিযোগিতাকে রাজপথে নামানো যাবে না।


ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, কোনো পক্ষের দলীয় এজেন্ডার কারণে গণতান্ত্রিক ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলা যাবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’