ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

চাকসু গঠনতন্ত্রে সহ-সম্পাদক পদ বাতিল, নতুন ৪ পদ যুক্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) গঠনতন্ত্রে বড় পরিবর্তন এসেছে। বাদ দেওয়া হয়েছে চারটি সহ-সম্পাদকের পদ, আর যুক্ত
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৪ সময়
  • আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৪ সময়
চাকসু গঠনতন্ত্রে সহ-সম্পাদক পদ বাতিল, নতুন ৪ পদ যুক্ত ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) গঠনতন্ত্রে বড় পরিবর্তন এসেছে। বাদ দেওয়া হয়েছে চারটি সহ-সম্পাদকের পদ, আর যুক্ত হয়েছে নতুন চার সম্পাদকীয় পদ। একইসঙ্গে হল সংসদ থেকেও সব সহ-সম্পাদক পদ বাদ দেওয়া হয়েছে।


শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান চাকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।


তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রণয়ন কমিটি পরিবর্তন-পরিমার্জনের সিদ্ধান্ত নেয়। উপাচার্যের অনুমোদনক্রমে সংশোধিত গঠনতন্ত্র বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


ড. কামাল উদ্দিন জানান, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক-সহ-সম্পাদকের জায়গায় এখন দুটি আলাদা পদ রাখা হয়েছে ‘সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক’ এবং ‘আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক’। এছাড়া আরও তিনটি নতুন পদ যুক্ত হয়েছে ‘পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক’, ‘মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক’ এবং ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক’। যদিও কাঠামোতে পরিবর্তন এসেছে, মোট পদসংখ্যা ২৮-এই থাকছে।


কেন্দ্রীয় সংসদের পদসমূহ


সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, খেলাধুলা সম্পাদক ও সহ-সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক ও সহ-সম্পাদক, দপ্তর সম্পাদক ও সহ-সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক ও সহ-সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, ছাত্রী কল্যাণ সম্পাদক ও সহ-সম্পাদক (নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত), স্বাস্থ্য সম্পাদক, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক এবং ৫ জন নির্বাহী সদস্য।


হল সংসদের পদসমূহ


সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, খেলাধুলা সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজসেবা-পরিবেশ ও মানবাধিকার সম্পাদক, বিজ্ঞান-গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, স্বাস্থ্য সম্পাদক, রিডিংরুম-ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক এবং ৫ জন নির্বাহী সদস্য।


প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে। এবার ভোটার তালিকায় নাম রয়েছে ২৫ হাজার ৮৬৬ জন শিক্ষার্থীর। রোববার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ

তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ