ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

আরেকটি বিশ্বরেকর্ড ছুঁলেন রোনালদো

ফুটবল ইতিহাসে আরেক উচ্চতায় নিজেকে নিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্বাগতিক হাঙ্গেরির বিপক্ষে পর্তুগালের জয়ে পেনাল্টি থেকে গোল করেন
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪২ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪২ সময়
আরেকটি বিশ্বরেকর্ড ছুঁলেন রোনালদো ছবি : সংগৃহীত

ফুটবল ইতিহাসে আরেক উচ্চতায় নিজেকে নিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্বাগতিক হাঙ্গেরির বিপক্ষে পর্তুগালের জয়ে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এ গোলের পর ‘সিআরসেভেন’ স্পর্শ করলেন বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড।


আগে থেকেই সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা, আর আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল রোনালদোর দখলে। এবার হাঙ্গেরির বিপক্ষে রোনালদো খেলেছেন ক্যারিয়ারের ৪৯ নম্বর ফিফা বিশ্বকাপ বাছাই ম্যাচ। যেখানে তিনি গোল করেছেন ৩৯টি। ৪৭ ম্যাচে ৩৯ গোল করে এর আগে রেকর্ডটির একক মালিক ছিলেন গুয়াতেমালার কার্লোস রুইজ।


খেলার ২১ মিনিটে বার্নাবাস ভার্গার গোলে পিছিয়ে পড়ার পর দলকে ৩৬ মিনিটে সমতায় ফিরিয়েছিলেন পর্তুগালের বার্নার্দো সিলভা। এরপর পেনাল্টি থেকে ৫৮ মিনিটে লিড এনে দেন ৪০ বছর বয়সী রোনালদো। ৮৪ মিনিটে ভার্গার দ্বিতীয় গোলে সমতায় ফেরে হাঙ্গেরি। এক মিনিট পর পর্তুগিজদের জয়সূচক গোলটি এনে দেন কানসেলো।


এদিকে, আরেক ম্যাচে ঘুরে দাঁড়িয়ে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। এই ম্যাচে গোল করে গোলের রেকর্ডে কিংবদন্তি থিয়েরি অঁরিকে পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। ৯২ ম্যাচে এমবাপ্পের গোল এখন ৫২। ১৩৭ ম্যাচে ৫৭ গোল নিয়ে সবার ওপরে আছেন অলিভার জিঁরু। আর থিয়েরি অঁরির গোল ৫১টি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি