ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

বিক্ষোভে স্তব্ধ নেপাল, দেশে ফিরতে পারছে না বাংলাদেশ ফুটবল দল

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও তরুণদের তীব্র বিক্ষোভের কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার পরিকল্পনা অনিশ্চয়তার মুখে
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৩৪ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৩৪ সময়
বিক্ষোভে স্তব্ধ নেপাল, দেশে ফিরতে পারছে না বাংলাদেশ ফুটবল দল ছবি : সংগৃহীত

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও তরুণদের তীব্র বিক্ষোভের কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানায়, নির্ধারিত সময়ের একদিন আগেই আজ (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টায় বাংলাদেশ বিমানের বিজি ০৩৭২ ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল জাতীয় দলের। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি বাতিল হয়ে যায়।


পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠার আভাস পেয়ে আগেভাগেই দলের ৩২ সদস্যের ফিরতি টিকিট রি-শিডিউলের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবেদন করে বাফুফে। আজ সকালে রি-শিডিউল ফি প্রদান করে টিকিট নিশ্চিতও করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তা কার্যকর করা যায়নি।


নেপালের রাজধানী কাঠমান্ডুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধ ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে নামে হাজারো তরুণ। কাঠমান্ডু পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে। এই সহিংসতায় অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


পরিস্থিতি এতটাই অস্থির হয়ে ওঠে যে, শেষ পর্যন্ত পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।


নিরাপত্তা সংকটের কারণে বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচটিও বাতিল করতে বাধ্য হয় অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। এই ম্যাচটি আজ (৯ সেপ্টেম্বর) হওয়ার কথা ছিল। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। আনফার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'দেশের বর্তমান পরিস্থিতির কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছে। ফুটবলপ্রেমীদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।'


বাংলাদেশ দল গত ৩ সেপ্টেম্বর নেপাল সফরে যায়, অক্টোবরের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে। ওই বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের। ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর ঢাকায় এবং ১৪ অক্টোবর হংকংয়ে।


নেপালের এই অভূতপূর্ব পরিস্থিতি শুধু বাংলাদেশ দলের পরিকল্পনাকেই এলোমেলো করেনি, বড় প্রশ্নের মুখে ফেলেছে দেশটির স্বাভাবিক জনজীবনও।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি