ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

যুক্তরাজ্যকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের আহ্বান ব্রিটিশ ট্রেড ইউনিয়ন নেতার

যুক্তরাজ্য সরকারকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছেন দেশটির ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের (টিইউসি) ডেপুটি জেনারেল
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
যুক্তরাজ্যকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের আহ্বান ব্রিটিশ ট্রেড ইউনিয়ন নেতার ছবি : সংগৃহীত

যুক্তরাজ্য সরকারকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছেন দেশটির ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের (টিইউসি) ডেপুটি জেনারেল সেক্রেটারি পল নোয়াক।


ব্রাইটনে এক অনুষ্ঠানে মূল বক্তব্য রাখতে গিয়ে নোয়াক বলেন,


‘গাজায় হাজারো অনাহারী সাধারণ মানুষ—খাবারের জন্য লাইনে দাঁড়ানো নারী ও শিশুরা নিহত হয়েছে। হাসপাতাল, ত্রাণকর্মী ও সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে। এমনকি পরিষ্কার খাবার পানির খোঁজে যাওয়া শিশুদের ওপরও ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে।’


তিনি আরও বলেন, মানবাধিকার সংগঠনগুলো স্পষ্ট করে জানিয়েছে যে নেতানিয়াহুর সরকার গাজায় গণহত্যা চালাচ্ছে। এছাড়াও পল নোয়াক গাজাকে বর্ণনা করেছেন ‘বিশ্বকে লজ্জায় ফেলা এক মানবিক বিপর্যয়’ হিসেবে।


নোয়াক যুক্তরাজ্য সরকারকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করার, অস্ত্র সরবরাহের লাইসেন্স বাতিল করার, অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’