ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

দেশের স্বার্থ সবার উপরে, কোনও স্থায়ী বন্ধু বা শত্রু নেই: রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের স্বার্থ সবার উপরে, কোনও স্থায়ী বন্ধু বা শত্রু নেই। যুক্তরাষ্ট্রের শুল্ক উত্তেজনার
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৫ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৫ সময়
দেশের স্বার্থ সবার উপরে, কোনও স্থায়ী বন্ধু বা শত্রু নেই: রাজনাথ সিং ছবি : সংগৃহীত

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের স্বার্থ সবার উপরে, কোনও স্থায়ী বন্ধু বা শত্রু নেই। যুক্তরাষ্ট্রের শুল্ক উত্তেজনার মাঝে এমন কড়া মন্তব্য আন্তর্জাতিক রাজনীতি ও দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতির আঙ্গিকে যেন নতুন বার্তা দিল। খবর, হিন্দুস্তান টাইমসের।


রাজনাথ সিং বলেন, স্থায়ী বন্ধু বা শত্রু নেই, কেবল স্থায়ী স্বার্থ। ভারত কাউকে তার শত্রু মনে করে না। কিন্তু তার জনগণের স্বার্থের সাথে আপস করবে না।


তিনি বলেন, ২০১৪ সালে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত জিনিসপত্র রফতানির ক্ষেত্রে বাজার ছিল ৭০০ কোটি টাকারও কম। কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার কোটি। এর ফলে স্পষ্ট যে, ভারত আর শুধুমাত্র ক্রেতা নয়, বরং রফতানির ক্ষেত্রেও অন্যতম শক্তি হয়ে উঠেছে।


প্রতিরক্ষা খাতে দেশ স্বয়ংসম্পূর্ণ হবার পথে উল্লেখ করে তিনি বলেন, আত্মনির্ভরতার আলোকে ভারত এখন সমস্ত যুদ্ধজাহাজ দেশেই তৈরি করছে। নৌবাহিনীও অন্য কোনও দেশ থেকে যুদ্ধজাহাজ না কিনে নিজ দেশেই তৈরি করার প্রতিশ্রুতি দিচ্ছে।


উল্লেখ্য, ভারতীয় পণ্যের উপরে যখন ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই সময়ে রাজনাথের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগেই তিনি নাম উল্লেখ না করে ট্রাম্পের উদ্দেশে বলেছিলেন, ভারতের উন্নতি সহ্য করতে পারছেন না অনেকেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’