ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রূপপুরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন, কেক কেটে আনন্দ-উল্লাস স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী রিয়াদ-দাম্মামের ১৯৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩,৩৭৯ জন যাত্রী আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুর পর সম্পত্তির কিছুই পাবে না পরিবার, কেন এমন সিদ্ধান্ত রজনীকান্ত মজুরির প্রতিশ্রুতি পূরণ হয়নি, শ্রমিক অসন্তোষের দায় সরকারের: সংসদে হাসনাত এবার রামপুরায় পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাসে আগুন আজ হোক বা কাল, প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা ফিরবে না, না মানে না’ বিএনপি নেতার ছেলের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল, পদ গেল বাবার

অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার

অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ করা হয়েছে, সিডনি ও মেলবোর্নে ইহুদিবিরোধী হামলার
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৫, সকাল ৯:৮ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৫, সকাল ৯:৮ সময়
অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ করা হয়েছে, সিডনি ও মেলবোর্নে ইহুদিবিরোধী হামলার পেছনে তেহরান জড়িত।


প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জানান, গত বছরের অক্টোবরে সিডনির একটি ক্যাফেতে এবং ডিসেম্বরে মেলবোর্নের একটি সিনাগগে অগ্নিসংযোগের সঙ্গে ইরানকে যুক্ত করেছে গোয়েন্দা সংস্থাগুলো।


আলবানিজ বলেন, এসব ঘটনা ছিল ‘সামাজিক সম্প্রীতি দুর্বল করা ও আমাদের সমাজে বিভেদ ছড়ানোর চেষ্টা।’


ইরানি রাষ্ট্রদূত আহমাদ সাদেঘি এবং আরও তিনজন কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ক্যানবেরা। পাশাপাশি তেহরান থেকে নিজেদের কূটনীতিকদেরও প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, ইরান এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।


ক্যানবেরা পশ্চিমা বিশ্বের সর্বশেষ দেশ হিসেবে ইরানের বিরুদ্ধে নিজ ভূখণ্ডে গোপন বৈরী কর্মকাণ্ড চালানোর অভিযোগ তুলল। গত মাসে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ ১৪টি দেশ ইরানি গোয়েন্দা সংস্থাগুলোর হত্যা, অপহরণ ও হয়রানিমূলক ষড়যন্ত্র বৃদ্ধির নিন্দা জানিয়েছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে

মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে