ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপের দল ঘোষণার আগে বার্তা দিলেন নেইমার রিয়াল মাদ্রিদের রেকর্ড ভেঙে বার্সেলোনার নতুন ইতিহাস সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রেড লাইসেন্স পেতে হোটেল-রেস্তোরাঁয় প্রতিবন্ধীদের জন্য থাকতে হবে র‍্যাম্প-টয়লেট টিভি চ্যানেলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ‘এনওসি’ বাধ্যতামূলক ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ যুবক, সীমান্তে অর্ধগলিত মরদেহ উদ্ধার হামের উপসর্গে মৃত্যু: সাত হাসপাতাল ঘুরেও বাঁচানো গেল না সাজিদকে ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করেছেন আমলারা: ডেপুটি স্পিকার

বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ বিদেশি নাগরিক আটক

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়ানার এক যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট)
  • আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৫, দুপুর ২:১৩ সময়
  • আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৫, দুপুর ২:১৩ সময়
বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ বিদেশি নাগরিক আটক ছবি : সংগৃহীত

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়ানার এক যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে ওই যাত্রীকে আটক করা হয়। তার নাম এম এস কারেন পেতুলা স্টাফেল।


শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই তথ্য জানিয়ে বলেছে, জব্দ করা কোকেনের দাম প্রায় ১৩০ কোটি টাকা।


মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তর মহাপরিচালকের কাছে এ সংক্রান্ত গোপন খবর আসে। বলা হয়, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ঢাকায় আসছে। এই উড়োজাহাজে থাকা এক যাত্রী মাদক চোরাচালানে সম্পৃক্ত থাকতে পারেন।


এই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয়। উড়োজাহাজটি দিবাগত রাত আড়াইটার দিকে বিমানবন্দরে অবতরণ করে। শুল্ক গোয়েন্দারা সঙ্গে সঙ্গে যাত্রীর পরিচয় নিশ্চিত হন।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দারা যাত্রী পেতুলা স্টাফেলের ব্যাগেজ স্ক্যানিং করেন। ব্যাগেজে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন পান তারা।


কোকেনসহ পেতুলা স্টাফেলকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ