ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আটক মার্কিনিদের মুক্তি দিতে ইরানকে অনুরোধ করবে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুক্রবার পর্যন্ত ৯১ বিল পাস সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ জন পাবনায় স্কুলে নির্ধারিত ‘হেয়ার কাট’, না মানলে শাস্তির হুঁশিয়ারি সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের: ট্রাম্প যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: আইওসি সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ চীনের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করার প্রস্তাব বিরোধী নেতার

ইসরায়েলের সঙ্গে জড়িত ৬ ‘সন্ত্রাসী’কে হত্যা করার দাবি ইরানের

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল শনিবার (২৩ আগস্ট) জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশে চালানো এক অভিযানে ছয় জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪১ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪১ সময়
ইসরায়েলের সঙ্গে জড়িত ৬ ‘সন্ত্রাসী’কে হত্যা করার দাবি ইরানের ছবি : সংগৃহীত

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল শনিবার (২৩ আগস্ট) জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশে চালানো এক অভিযানে ছয় জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে ইরানি বাহিনী। বলা হয়েছে, তারা ছিল ইরানের চিরশত্রু ইসরায়েলের সঙ্গে যুক্ত একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ সদস্য।


সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, ‘বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলির সময় ছয় হামলাকারী নিহত হয়েছে এবং আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে।’


প্রতিবেদনটিতে অভিযানটি কোথায় বা কখন হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেয়া হয়নি।


পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান অঞ্চলটি বহুদিন ধরেই মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের কেন্দ্রস্থল।


আইআরএনএ জানিয়েছে, অভিযানে টার্গেট করা গোষ্ঠীটি ইহুদি মতবাদে বিশ্বাসী এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ‘নথি’ পাওয়া গেছে এবং এই গোষ্ঠীটি ইরানের পূর্বাঞ্চলে একটি ‘গুরুত্বপূর্ণ’ স্থাপনার ওপর হামলার পরিকল্পনা করছিল।


প্রতিবেদন অনুসারে, ‘মূল অপারেশন টিমটি’ ছিল সাতজন বিদেশি সন্ত্রাসী নিয়ে গঠিত, তবে তাদের জাতীয়তা উল্লেখ করা হয়নি। এই গোলাগুলিতে দুই গোয়েন্দা কর্মকর্তা ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইআরএনএ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ