ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএনও অসৌজন্যমূলক আচরণ: আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ লেবানন-ইসরায়েলের নড়বড়ে যুদ্ধবিরতির মেয়াদ আরও এক মাস বাড়ানোর প্রস্তাব ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে দেশের দুই বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ভুয়া ভোট ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় ‘নলা কাশেম’ গ্রেপ্তার ডেটিং সাইটে ‘সুগার ড্যাডি’ খুঁজছেন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা

মার্কিন শুল্কের চাপ সামলাতে ব্রাজিলের বিশাল প্যাকেজ ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সহজের মাথা নত করছে না ব্রাজিল। দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা পাঁচ দশমিক
  • আপলোড সময় : ১৫ আগস্ট ২০২৫, সকাল ৯:২ সময়
  • আপডেট সময় : ১৫ আগস্ট ২০২৫, সকাল ৯:২ সময়
মার্কিন শুল্কের চাপ সামলাতে ব্রাজিলের বিশাল প্যাকেজ ঘোষণা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সহজের মাথা নত করছে না ব্রাজিল। দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। 

জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ব্রাজিলের উপর মার্কিন শুল্কের বিপুল চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামলানোর জন্যই নতুন প্যাকেজ ঘোষণা করেছেন লুলা। 

তবে দেশটির পক্ষ থেকে একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে পরবর্তী আলোচনাও জারি থাকবে। যুক্তরাষ্ট্র যাতে তাদের উপর থেকে শুল্কের চাপ কমায়, তা নিয়ে আলোচনা চলবে। 

যুক্তরাষ্ট্র ব্রাজিলের উপর ৫০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছে। এই পরিস্থিতিতে রপ্তানিকারীদের অক্সিজেন দিতে এই আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন লুলা। ব্রাজিল সরকার জানিয়েছে, রপ্তানিকারকরা চাইলে ২০ বিলিয়ন ব্রাজিলীয় অর্থ ঋণ নিতে পারবেন। এর ফলে তাদের আর্থিক সমস্যার অনেকটাই সুরাহা হবে বলে মনে করছেন লুলা। 

এর আগে শুল্কারোপের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনায় বসার কোনো সম্ভাবনা দেখছেন না বলে জানান লুলা দা সিলভা। তিনি বলেছিলেন, এটা তার জন্য ‘অপমানজনক’ হতে পারে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি

রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি