ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

মেক্সিকোর ২৬ পলাতক আসামিকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর

মেক্সিকো ২৬ জন পলাতক আসামিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে। দেশটির বিচার বিভাগের কর্মকর্তারা মঙ্গলবার
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪৩ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪৩ সময়
মেক্সিকোর ২৬ পলাতক আসামিকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর
মেক্সিকো ২৬ জন পলাতক আসামিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে। দেশটির বিচার বিভাগের কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, আন্তঃসীমান্ত ফেন্টানাইল চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার চাপের মধ্যে মেক্সিকোর পক্ষ থেকে তাদেরকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে। 

যাদেরকে হস্তান্তর করা হয়েছে তাদের মধ্যে মেক্সিকোর মাদক চক্রের কথিত নেতাও রয়েছে।

মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন বিচার বিভাগ (ডিওজে) এক বিবৃতিতে বলেছে, ‘এই পলাতকদের বিরুদ্ধে সম্মিলিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন, মেথামফেটামিন, ফেন্টানাইল এবং হেরোইনসহ প্রচুর পরিমাণে বিপজ্জনক মাদক আমদানি করার অভিযোগ রয়েছে।’

মার্কিন কর্মকর্তারা প্রত্যর্পণ করা এবং বর্তমানে তাদের হেফাজতে থাকা ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছেন। 

কর্মকর্তারা বলেছেন, তারা মাদক পাচার, অপহরণ, মানব পাচার এবং ২০০৮ সালে লস অ্যাঞ্জেলেসের একজন শেরিফের ডেপুটি হত্যাসহ ‘সহিংস ও গুরুতর অপরাধের’ জন্য পলাতক ছিলেন।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এই স্থানান্তরকে ‘ট্রাম্প প্রশাসনের মাদক চক্র এবং বিদেশি সন্ত্রাসী
সংগঠনগুলোকে ভেঙে ফেলার ঐতিহাসিক প্রচেষ্টার সর্বশেষ উদাহরণ’ বলে অভিহিত করেছেন।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল এবং নিরাপত্তা ও বেসামরিক নিরাপত্তা সচিবালয়ের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, ‘মার্কিন বিচার বিভাগের অনুরোধে’ এই স্থানান্তর করা হয়েছে এবং ‘তাদের দেশের বন্দীদের জন্য মৃত্যুদণ্ড চাওয়া হবে না’ এই শর্তে সম্মত হয়েছে।

মেক্সিকোতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে যে, প্রত্যর্পণকৃতদের মধ্যে জালিস্কো নিউ জেনারেশন মাদক চক্র এবং সিনালোয়া মাদক চক্রের মূল হোতারাও রয়েছে। উভয় গোষ্ঠীকেই গত ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?