ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কসোভোতে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ও উষ্ণ জুলাই

কসোভোতে গত জুলাই মাসে তীব্র তাপপ্রবাহের সময় রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে। দেশটিতে আবহাওয়ার রেকর্ড রাখা শুরুর পর
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৫, দুপুর ১১:২২ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৫, দুপুর ১১:২২ সময়
কসোভোতে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ও উষ্ণ জুলাই
কসোভোতে গত জুলাই মাসে তীব্র তাপপ্রবাহের সময় রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে। দেশটিতে আবহাওয়ার রেকর্ড রাখা শুরুর পর এবারের জুলাই ছিল সবচেয়ে উষ্ণ।

প্রিস্টিনা থেকে এএফপি এ খবর জানায়।

প্রিস্টিনা থেকে ৪৭ কিলোমিটার পশ্চিমের ক্লিনা শহরে গত ২৫ জুলাই সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। ১৯৮৭ সালের ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে এদিন।

গতকাল সোমবার অনলাইনে প্রকাশ করা এক বিবৃতিতে কসোভোর হাইড্রোমেটেরোলজিক্যাল ইন্সটিটিউট জানিয়েছে, রেকর্ড রাখা শুরুর পর এবারের জুলাই সবচেয়ে উষ্ণ ছিল।

বিবৃতিতে আরো বলা হয়, দেশের আবহাওয়ার ইতিহাসে এবারের তাপমাত্রা ছিল নজিরবিহীন এবং জুলাই মাসের তাপমাত্রা বহু বছরের গড় থেকে বড় ধরনের বিচ্যুতি নির্দেশ করে।

৩৮ বছরের রেকর্ড ভেঙে যাওয়া উষ্ণতার ক্রমবর্ধমান প্রবণতা নির্দেশ করে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ বলেও জানানো হয় ওই বিবৃতিতে।

এর আগে কসোভোতে জুলাই মাসে গড় তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?