ঢাকা
দক্ষিণ সিটি করপোরেশনে এক সপ্তাহে কোনো ওয়ার্ডে ১০ জনের বেশি
ডেঙ্গু রোগী পাওয়া গেলে, সে ওয়ার্ডকে 'লাল
চিহ্নিত' এলাকা হিসেবে ঘোষণা করা হবে। ওই ওয়ার্ডে সাড়াদিনব্যাপী
বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, ‘এখন থেকে সপ্তাহের প্রতি শনিবার করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, মশককর্মীসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সকল স্তরের জনগণকে সাথে নিয়ে এবং জনগণের সহযোগিতায় এই অভিযান পরিচালনার
মাধ্যমে ডেঙ্গু রোগের বিস্তার ঠেকানো হবে।’
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সংলগ্ন এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও এডিস মশার
প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে পরিচালিত কার্যক্রম পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে মেয়র এসব কথা জানান।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন