ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপের দল ঘোষণার আগে বার্তা দিলেন নেইমার রিয়াল মাদ্রিদের রেকর্ড ভেঙে বার্সেলোনার নতুন ইতিহাস সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রেড লাইসেন্স পেতে হোটেল-রেস্তোরাঁয় প্রতিবন্ধীদের জন্য থাকতে হবে র‍্যাম্প-টয়লেট টিভি চ্যানেলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ‘এনওসি’ বাধ্যতামূলক ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ যুবক, সীমান্তে অর্ধগলিত মরদেহ উদ্ধার হামের উপসর্গে মৃত্যু: সাত হাসপাতাল ঘুরেও বাঁচানো গেল না সাজিদকে ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করেছেন আমলারা: ডেপুটি স্পিকার

দাঁড়িয়ে থাকা ট্রাক ও পুলিশের গাড়িতে বাসের ধাক্কা, নিহত ২

রংপুরের পীরগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাক ও পুলিশের টহল গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় পুলিশ
  • আপলোড সময় : ১৭ জুলাই ২০২৫, দুপুর ১২:৪৭ সময়
  • আপডেট সময় : ১৭ জুলাই ২০২৫, দুপুর ১২:৪৭ সময়
দাঁড়িয়ে থাকা ট্রাক ও পুলিশের গাড়িতে বাসের ধাক্কা, নিহত ২
রংপুরের পীরগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাক ও পুলিশের টহল গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় পুলিশ সদস্যসহ অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: টাঙ্গাইলের ধনবাড়ী বলদি আটা গ্রামের আলমগীর হোসেন (৪১), জামালপুর সদরে হাজীপাড়া-বজ্রাপুর এলাকার আশরাফুল আলম (৪০)।

বড়দরগা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রংপুরগামী একটি মালবাহী ট্রাক মহাসড়কে দাঁড়িয়ে ছিল। ট্রাকটিকে সরিয়ে নিতে বড়দরগা হাইওয়ে থানার টহল পুলিশ চালককে ডাকছিল। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অরিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুলিশের গাড়ি ও দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দেয়।

তে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুই বাসযাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় বড়দরগা হাইওয়ে থানার ডিউটিরত কনস্টেবল মিজানুর রহমান, সার্জেন্ট পলাশ চন্দ্র পাল এবং বাসের যাত্রী রংপুরের হারাগাছের ধুমেরকুটি এলাকার শাহাদাতসহ সাতজন আহত হন।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত কনস্টেবল মিজানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘রাতে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে, সেখানে আমাদের টিম যায়। এ সময় পেছন থেকে একটি বাস ট্রাক ও আমাদের টহল গাড়িতে ধাক্কা দেয়। এতে বাসের দুই যাত্রী নিহত হন। আমাদের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে আহত হয়েছেন সাতজন। দুর্ঘটনার শিকার বাস ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ