আন্তর্জাতিক ডেস্ক | ১৬ জুলাই ২০২৫:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাব নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে—এমন ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক কিছু বক্তব্যে। ইউক্রেনকে গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহের ঘোষণা ও পুতিনের বিরুদ্ধে কড়া সমালোচনা করে ট্রাম্প এক নতুন অবস্থানে দাঁড়িয়েছেন। তবে বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন কতটা দীর্ঘস্থায়ী ও বাস্তবসম্মত হবে, তা সময়ই বলে দেবে।
সাম্প্রতিক এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “পুতিন অনেক মানুষকে বোকা বানিয়েছে—ক্লিনটন, বুশ, ওবামা, বাইডেন। কিন্তু আমাকে নয়।”
তবে বিশ্লেষকেরা বলছেন, অতীতে বহুবার পুতিনকে সমর্থন দিয়েছেন ট্রাম্প। এমনকি এ বছরের ফেব্রুয়ারিতেও তিনি বলেছিলেন, “আমি তাকে ভালোভাবে চিনি, আমি বিশ্বাস করি সে শান্তি চায়।”
এই ধরনের বক্তব্যের পরবর্তীতে তিনি পুতিনকে বিশ্বাস না করার কথা বলায় অনেকেই বলছেন, ট্রাম্প অতীত ভুলে নতুনভাবে ইতিহাস লিখতে চাচ্ছেন।
উল্লেখযোগ্যভাবে, ২০১৮ সালে হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, “আমার গোয়েন্দা সংস্থার ওপর আমার আস্থা আছে, তবে প্রেসিডেন্ট পুতিন আজ খুব জোরালোভাবে অস্বীকার করেছেন।” পরবর্তীতে তিনি দাবি করেন, তিনি ‘ভুল করে’ বলেছেন।
অন্যদিকে, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা জেডি ভ্যান্স যখন কূটনৈতিক সমাধানের পক্ষে মত দেন, তখন জেলেনস্কি তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “আমরা যুদ্ধবিরতি চুক্তি করেছিলাম, কিন্তু পুতিন তা ভঙ্গ করেছে, বন্দি বিনিময়ের প্রতিশ্রুতি দিয়েও রাখেনি।”
ট্রাম্প তখন জবাবে বলেন, “যদি কিছু ভেঙে পড়ে? যদি মাথার ওপর বোমা পড়ে? আমি জানি না। তারা বাইডেনকে সম্মান করে না, ওবামাকেও না, আমাকে করে।”
বর্তমানে ট্রাম্প বলছেন, পুতিনের সঙ্গে ফোনে ভালো কথা হয়, কিন্তু কাজের জায়গায় পুতিন প্রতিশ্রুতি মানেন না। ট্রাম্পের ভাষায়, “আমি ফার্স্ট লেডিকে বলি, ‘আজ ভ্লাদিমিরের সঙ্গে দারুণ কথা হয়েছে।’ সে বলে, ‘ও, তাই নাকি? আরেকটা শহরে বোমা পড়েছে।’”
বিশ্লেষকদের মতে, এটি নতুন কিছু নয়। অতীতেও চীন ও রাশিয়ার নেতাদের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করে ট্রাম্প পরে অবস্থান পাল্টেছেন। কিন্তু এইসব নেতাদের প্রতি অতিরিক্ত আস্থা ট্রাম্পকে বারবার অস্বস্তিতে ফেলেছে।
অনেকেই বলছেন, অন্য কোনো রাজনীতিবিদ হলে হয়তো নিজেদের কূটনৈতিক ভুল থেকে শিক্ষা নিতেন। কিন্তু ট্রাম্প বরং আগের প্রেসিডেন্টদের ‘বোকা’ বলে নিজের অবস্থানকে বৈধতা দিতে চেষ্টা করছেন।
তবে তার সাম্প্রতিক মন্তব্যগুলোতে স্বীকারোক্তির সুরও লক্ষ্য করা যায়—পুতিনের ‘মিষ্টি ভাষা’র ফাঁদে পড়ে হয়তো তিনিও কিছুটা বিভ্রান্ত হয়েছেন।
এখন দেখার বিষয়, ট্রাম্প সত্যিই তার অবস্থানে অটল থাকেন কিনা, নাকি অতীতের মতো আবারও তা পাল্টে ফেলেন।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন