ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ সদস্যকে প্রত্যাহার

ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লু
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৫, দুপুর ৩:৬ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৫, দুপুর ৩:৬ সময়
ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ সদস্যকে প্রত্যাহার
ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়াসহ ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) তাদের প্রত্যাহারের আদেশ দেওয়া হলেও মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি গণমাধ্যমে জানাজানি হয়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই সিলেট থেকে আসা ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের একটি দল আটক করে। পরে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ওই কাভার্ডভ্যান থেকে ৮০ হাজার টাকা ঘুষ নেওয়া হয়।

ঘটনার পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার হলে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ওসি ও পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দেন।

বর্তমানে অভিযুক্তদের হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, “ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ছয় পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর থেকে এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ায় প্রশাসনের প্রশংসা করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই