ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : মন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃ/ত্যু ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত: চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায় ১০০০-৫০০ টাকার নোটের লেনদেন নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

আগামী ৫ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে “জুলাই স্মৃতি জাদুঘর”

আগামী ৫ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে “জুলাই স্মৃতি জাদুঘর”। জাদুঘর নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। ঢাকার গণভবনে
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৫, বিকাল ৫:৪৩ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৫, বিকাল ৫:৪৩ সময়
আগামী ৫ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে “জুলাই স্মৃতি জাদুঘর”
আগামী ৫ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে “জুলাই স্মৃতি জাদুঘর”। জাদুঘর নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। ঢাকার গণভবনে আজ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, “৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে জাদুঘরের উদ্বোধন করা হবে। তবে দর্শনার্থীদের জন্য এটি পুরোপুরি উন্মুক্ত করা হবে কিছুদিন পর।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সংস্কৃতি উপদেষ্টা জানান, জাদুঘরটি এমনভাবে সাজানো হয়েছে যেন একজন দর্শনার্থী প্রবেশ করেই উপলব্ধি করতে পারেন—কেন হয়েছিল ‘জুলাই বিপ্লব’, কীভাবে আওয়ামী লীগের দুঃশাসন ও দমন-পীড়নের বিরুদ্ধে অভ্যুত্থান গড়ে উঠেছিল। তিনি বলেন, “শেখ হাসিনা ও তার সহযোগীদের অপরাধের বিচার করবে আদালত। কিন্তু জাদুঘরের উদ্দেশ্য হলো—দর্শনার্থী যেন সেখানে এসে ইতিহাস দেখে নিজের বিবেক দিয়ে সেই অপরাধের বিচার করতে পারেন।”

তিনি আরও জানান, জাদুঘর পরিচালনায় একটি আইনি কাঠামো তৈরির কাজও শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জাদুঘরে থাকবে জুলাই আন্দোলনের বিভিন্ন স্থিরচিত্র, শহীদদের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র, ঐ সময়ের সংবাদপত্রের কাটিং, অডিও-ভিডিও দলিলসহ নানা স্মারক। বিশেষ স্থান দেওয়া হয়েছে গণহত্যা ও দমন-পীড়নের প্রতীকী উপস্থাপনার পাশাপাশি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঐতিহাসিক মুহূর্তের চিত্রায়ণেও। জাদুঘরটি জাতীয় জাদুঘরের একটি অংশ হিসেবে পরিচালিত হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ