ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে ঢাকায় সিঙ্গাপুর ফুটবল দল

বাংলাদেশের সঙ্গে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল। শনিবার (৭ জুন)
  • আপলোড সময় : ৮ জুন ২০২৫, দুপুর ১১:২ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৫, দুপুর ১১:২ সময়
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে ঢাকায় সিঙ্গাপুর ফুটবল দল
বাংলাদেশের সঙ্গে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল। শনিবার (৭ জুন) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি।

এই সফরে ৪২ সদস্যের একটি বড় বহর নিয়ে এসেছে সিঙ্গাপুর। ২৩ জন ফুটবলারের সঙ্গে রয়েছেন কোচিং স্টাফ ও কর্মকর্তা মিলে আরও ১৯ জন।

সফরকারী দল বিকেলে উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে প্রথম দিনের প্রস্তুতি অনুশীলন করবে। ম্যাচের আগের দিন, অর্থাৎ সোমবার, তারা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পাবে।

আগামী ১০ জুন রাজধানীর ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ অনুষ্ঠিত হবে। এটি এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ লড়াই।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু