ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল বিশ্বকাপের দল ঘোষণার আগে বার্তা দিলেন নেইমার রিয়াল মাদ্রিদের রেকর্ড ভেঙে বার্সেলোনার নতুন ইতিহাস সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রেড লাইসেন্স পেতে হোটেল-রেস্তোরাঁয় প্রতিবন্ধীদের জন্য থাকতে হবে র‍্যাম্প-টয়লেট টিভি চ্যানেলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ‘এনওসি’ বাধ্যতামূলক ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ যুবক, সীমান্তে অর্ধগলিত মরদেহ উদ্ধার হামের উপসর্গে মৃত্যু: সাত হাসপাতাল ঘুরেও বাঁচানো গেল না সাজিদকে

খালাস পেলেন জামায়াত নেতা আজহার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার
  • আপলোড সময় : ২৭ মে ২০২৫, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ২৭ মে ২০২৫, দুপুর ১০:৫ সময়
খালাস পেলেন জামায়াত নেতা আজহার
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন।একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ-পরবর্তী আপিলের রায় আজ (মঙ্গলবার, ২৭ মে) ঘোষণা করা হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় দেবেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছেন, তারা আশা করছেন যে, এই রায়ে তার মক্কেল খালাস পাবেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। সেই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন তিনি। শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড বহাল রাখে। পরবর্তীতে তিনি রায়ের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন।

২০২০ সালের ১৫ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর একই বছরের ১৯ জুলাই তিনি আপিল বিভাগের কাছে পুনর্বিচার চেয়ে আবেদন করেন। পরে গত ২৬ ফেব্রুয়ারি রিভিউ শুনানির পর আদালত আবারও মূল আপিল শুনানির সিদ্ধান্ত দেন। এটি মানবতাবিরোধী অপরাধের একমাত্র মামলা, যা রিভিউ পর্বে এসে পুনরায় আপিল শুনানির সুযোগ পেয়েছে।

গত ৮ মে এই মামলার আপিল শুনানি শেষ হয় এবং রায় ঘোষণার জন্য ২৭ মে দিন ধার্য করা হয়। আজ সেই রায় ঘোষণা করা হবে।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শিশির মনির। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন ও ব্যারিস্টার নাজিব মোমেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ২২ আগস্ট রাজধানীর মগবাজার এলাকা থেকে আজহারকে গ্রেপ্তার করা হয়। সেই সময় থেকেই তিনি কারাবন্দি অবস্থায় রয়েছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ