ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টানা ১১ দিনের ছুটির হাতছানি, ভিসা ছাড়াই ঘুরতে পারবেন ৩৭ দেশে বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল: প্রধানমন্ত্রী ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী হাওর পাড়ে থেমে থেমে বৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক জ্বালানির উচ্চমূল্যে পিষ্ট হচ্ছেন মার্কিনিরা: ট্রাম্পের সমালোচনায় কংগ্রেস সদস্য ব্যাংক রেজোল্যুশন আইনের মাধ্যমে লুটপাটকারীদের মালিকানা ফিরিয়ে দেওয়া হচ্ছে: আখতার সম্মাননা পেলেন বাংলাদেশ ও নেপালের ৩৭ আলোকচিত্রী, ইত্তেফাকের একজন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সব পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী

শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করল ফ্রান্স আওয়ামী লীগ

যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ফ্রান্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৩, দুপুর ৩:৩৯ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৩, দুপুর ৩:৩৯ সময়
শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করল ফ্রান্স আওয়ামী লীগ ছবি : সংগৃহীত
যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ফ্রান্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ফ্রান্স আওয়ামী লীগ।

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) প্যারিসের স্থানীয় এক রেস্টুরেন্টে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা, আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছের পরিচালনায় সভার শুরুতেই ১৫ আগস্টে নিহত সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনাসভায় বক্তারা বলেন, জাতির পিতা ছিলেন বাঙালি জাতির মুক্তির মহানায়ক। বঙ্গবন্ধু সারা জীবন মানুষের জন্য রাজনীতি করেছেন, দেশের উন্নয়নের জন্য রাজনীতি করেছেন। তার জীবন উৎসর্গ করেছেন সাধারণ মানুষের কল্যাণে। এ সময় তারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করার আহ্বান জানান।

এ সময় বক্তারা আরও বলেন, দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

আলোচনাসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহসভাপতি মোতালেব খান, অবনী চন্দ্র গোপাল, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা সালেহ আহমদ, সহসভাপতি শুভ্রত ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হাসান, এমদাদুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সেলু, সাইদুর রহমান, মাসুদ হায়দার, ফয়সল উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতারা।

সবশেষে পঁচাত্তরের ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ