ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশসহ কয়েকটি দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে কেন খুশি ইসরায়েল? ডিসেম্বরে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই, প্রস্তুত পুলিশ: ডিআইজি ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী ঘিরে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘোষণা উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী বগুড়ার নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন, রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে ২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল

সুহানার প্রথম ইন্টারভিউ নিয়ে কী বললেন শাহরুখ

সুহানা খান, নিজের নামে তেমন পরিচিত না হলেও শাহরুখ কন্যা হিসেবে সবার কাছেই পরিচিত। যদিও কিছুদিন পরেই বলিউডে
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৩, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৩, দুপুর ১০:৪ সময়
সুহানার প্রথম ইন্টারভিউ নিয়ে কী বললেন শাহরুখ ছবি : সংগৃহীত
সুহানা খান, নিজের নামে তেমন পরিচিত না হলেও শাহরুখ কন্যা হিসেবে সবার কাছেই পরিচিত। যদিও কিছুদিন পরেই বলিউডে পা রাখতে চলেছেন সুহানা। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবিতে দেখা যাবে তাকে। খুব শিগগিরই ছবিটি মুক্তি পাবে।

তবে এর আগেই আলোচনায় এসেছেন সুহানা। সম্প্রতি একটি বই প্রকাশ অনুষ্ঠানে দেখা যায় তাকে। সেখানে সুন্দরভাবে গুছিয়ে কথা বলেন তিনি। সবাই জানে শাহরুখ খানের গুছিয়ে কথা বলার সুখ্যাতি রয়েছে। এবার সেই সুখ্যাতিতে ভাগ বসালেন শাহরুখ কন্যা!

অনুষ্ঠানে মা গৌরী খানকে নিয়ে কথা বলতে শোনা যায় সুহানাকে। সুহানার এই ভিডিও দেখে ভক্তরা সবাই তাকে বাবা শাহরুখের সঙ্গে তুলনা করেছেন। সবারই মত, সুহানা শাহরুখের মতোই কথা বলায় বেশ পটু। কেউ লিখেছেন, ‘সুহানা এক্কেবারেই বাবার মতো’। কারোর মন্তব্য, ‘কী সুন্দর করে কথা বলে, ঠিক বাবার মতোই’।

এ বিষয়ে বাদ যায়নি গৌরী খানও। সুহানার সেই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমি শাহরুখের সঙ্গে প্রথম যে অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম সেটি ছিল একটি বই প্রকাশ অনুষ্ঠান, আর এখন এই একই ধরনের আরও একটি অনুষ্ঠানে সুহানাকে কথা বলতে দেখে আমার মনে হয়েছে যেন জীবন পূর্ণ হয়েছে!’

গৌরীর দেওয়া এই পোস্ট শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘হ্যাঁ জীবনের বৃত্ত পূর্ণ হয়েছে। আমাদের ছেলে-মেয়েরা সেটি সম্পূর্ণ করতে সাহায্য করছে। তুমি ওদের তিনজকে খুব সুন্দর করে বড় করেছো, ওদের শিক্ষিত করেছ ও মর্যাদা শিখিয়েছ এবং ভালোবাসা ভাগ করে নিতে শিখিয়েছ। সুহানা ভীষণ স্পষ্টভাষী তবে ডিম্পলটা কিন্তু আমার!’

সুহানা খানের প্রথম ছবি ‘দ্য আর্চিস’ এই বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে। জোয়া আখতার পরিচালিত এই ছবিতে খুশি কাপুর, অগস্ত্য নন্দারও অভিষেক হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ