ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, তীব্র তাপপ্রবাহের পর আসছে বজ্রবৃষ্টির বলয়

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, চলতি মে মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে,
  • আপলোড সময় : ১০ মে ২০২৫, দুপুর ১২:১৬ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৫, দুপুর ১২:১৬ সময়
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, তীব্র তাপপ্রবাহের পর আসছে বজ্রবৃষ্টির বলয় ছবি : সংগৃহীত
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, চলতি মে মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। একই সময়ে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের প্রভাবও সর্বোচ্চ মাত্রায় পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

শনিবার (১০ মে) বিডব্লিউওটি এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৬ থেকে ১৮ মে’র মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার জন্য প্রয়োজনীয় পরিবেশগত প্যারামিটারগুলো এ সময় সক্রিয় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে চলেছে। খুলনা, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগে তাপপ্রবাহের তীব্রতা সবচেয়ে বেশি। সংস্থাটির মতে, আজ থেকে শুরু করে ১২ মে’র মধ্যে দেশের তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

তবে ১৩ মে থেকে তাপপ্রবাহের মাত্রা কিছুটা কমে আসবে এবং ১৫ মে নাগাদ তা অনেকটা স্তিমিত হয়ে যেতে পারে। যদিও খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর এবং ঢাকা বিভাগের কিছু অংশে তাপপ্রবাহ ১৫ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বিডব্লিউওটি আরও জানিয়েছে, চলমান তাপপ্রবাহের পরপরই একটি শক্তিশালী বজ্রবৃষ্টিসম্পন্ন বৃষ্টিবলয় দেশের দিকে এগিয়ে আসবে। এটি ১৩ মে থেকে সক্রিয় হতে শুরু করে ২০ মে পর্যন্ত স্থায়ী হতে পারে। সবচেয়ে বেশি সক্রিয় থাকবে ১৫ থেকে ১৯ মে’র মধ্যে।

এই বৃষ্টিবলয় সিলেট ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে, অন্যদিকে খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে এর প্রভাব তুলনামূলকভাবে কম হতে পারে। এই সিস্টেমের ফলে তাপমাত্রা কিছুটা কমে আসবে, তবে বৃষ্টির পর আবারও তাপপ্রবাহ ফিরে আসার আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার এ পরিবর্তনের প্রেক্ষিতে মে মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌযান ও সামুদ্রিক কার্যক্রমে যুক্তদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি। সেইসঙ্গে নিয়মিত আবহাওয়ার আপডেট অনুসরণ করতে বলা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ