ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি জামায়াতের জনগণের ভোটে ক্ষমতায় এসেছি, ধাক্কা দিয়ে ভাঙা যাবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১২, ফ্লাইট চলাচল বন্ধ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি, আহত ৩০৯ নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, পুলিশ হেফাজতে অভিজিৎ ও ধ্রুব রাঠীসহ চারজন রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ক্রিস্টা পাইক চলনবিলে অবাধে চলছে শামুক-ঝিনুক নিধন

কোথায় হানিমুন করছেন ফারিণ?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বিয়ে করেছেন। সোমবার (১৪ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের একটি ছবি
  • আপলোড সময় : ১৬ আগস্ট ২০২৩, দুপুর ৪:১৭ সময়
  • আপডেট সময় : ১৬ আগস্ট ২০২৩, দুপুর ৪:১৭ সময়
কোথায় হানিমুন করছেন ফারিণ? ছবি : সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বিয়ে করেছেন। সোমবার (১৪ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করলেও সেখানে স্বামীর চেহারা দেখা যায়নি। 

লাল শাড়িতে অভিনেত্রীর দেখা মিললেও, একপাশ থেকে স্বামীকে দেখা গেছে স্ত্রীর কপালে চুমু খেতে। এরপর থেকে ভক্তরাও যেন অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন, ফারিণের স্বামীকে দেখবেন বলে। কারণ এ অভিনেত্রীর পুরুষ ভক্তের সংখ্যাও কম নয়। তাদের সবারই প্রশ্ন ছিল, ফারিণ কাকে বিয়ে করেছেন?

জানা গেছে, তাসনিয়া ফারিণের স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত নন। বর্তমানে দেশের বাহিরেই কর্মরত রয়েছেন। ফারিণের কলেজ জীবন থেকে তাদের সম্পর্কের শুরু। দীর্ঘ আট বছরের সম্পর্কের পর শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন এই জুটি।

এরই মধ্যে সোমবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আসরে বরের সঙ্গে ফারিণের একটি ছবি ছড়িয়ে পড়ে। ওই যুবকই যে অভিনেত্রীর স্বামী, বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ফারিণের ঘনিষ্ঠ কিছু সহকর্মীদের কাছ থেকেই।

এদিকে মঙ্গলবার (১৫ আগস্ট) ইনস্টাগ্রামের দুটি ছবি একত্রে পোস্ট করেছেন ফেসবুক পেইজে। একটি ছবি ২০১৫ সালের। যেখানে দু’জনকে একত্রে দেখা যাচ্ছে। ছবিটি সাদাকালো।

তাসনিয়া ফারিণ গণমাধ্যমেকে জানান, আমাদের হানিমুন হচ্ছে মালদ্বীপে। জায়গাটি সুন্দর। এখানে অনেকগুলো রিসোর্ট। প্রাইভেট একটি রিসোর্টে আছি। আগেও একবার ভাইকে সঙ্গে করে মালদ্বীপে এসেছিলাম। আর এবারকার আসাটা ভিন্ন। অন্যরকম ভালো লাগা ও আনন্দের।

সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে স্বামীর উদ্দেশে ফারিণ লিখেছেন, লম্বা সময়, কিন্তু তুমি এখনও আমার হৃদয়কে সেই প্রথমদিনের গতিতেই রেখেছো। আমি আমার শান্তি খুঁজে পেয়েছি তোমার মাঝে। আমরা বাইরের কোলাহলমুক্ত আমাদের নিজস্ব অভয়ারণ্য তৈরি করেছি। আমরা ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলাম যখন আমি কলেজে পড়ছি। তখনও আমি ক্যামেরার সামনেও দাঁড়াইনি। তুমি সবসময়ই আমার পাশে ছায়ার মতো ছিলে। আমার কর্ম পরিবেশের সঙ্গে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও তুমি সবসময় আমাকে অনুপ্রাণিত করেছ, সমর্থন জুগিয়েছ।

অভিনেত্রী আরো বলেন, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসলেও গতি একই ছিল। যার কারণে আমাদের সম্পর্ক খুবই গোপন ছিল। সত্যি বলতে এটা অনেক সুন্দর ছিল। আমাদের কৈশরের প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেল।

নিজেকে ভাগ্যবতী উল্লেখ করে ফারিণ বলেন, আমার কাছে এখনও অবিশ্বাস্য লাগছে, আমি একজন স্বামী পেয়েছি। আমার মনে হচ্ছে, আমি সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। শেখ রেজওয়ান, ধন্যবাদ আমাকে বিয়ে করার জন্য। আমি তোমাকে ভালোবাসি, এবং সারাজীবন তোমাকেই লালন করব।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম