ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

১৫ আগস্ট জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে জঙ্গি হামলা বা অন্য কোনো নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৩, দুপুর ১১:২৭ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৩, দুপুর ১১:২৭ সময়
১৫ আগস্ট জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক
১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে জঙ্গি হামলা বা অন্য কোনো নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে এসব বিষয়কে মাথায় রেখে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরর সামনে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ডিএমপির সার্বিক নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এসব তথ্য জানান।

তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন। তাই এই বছর ১৫ আগস্টে অন্যান্য যেকোনো বছরের তুলনায় জমায়েত বেশি হবে। সেদিক চিন্তা করেই নিরাপত্তা নেওয়া হয়েছে। যেন অতিরিক্ত জমায়েতের কারণে কোনো বিশৃঙ্খলা না হয়।

কমিশনার বলেন, শোক দিবসের শুরুতে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সাধারণ জনগণ শ্রদ্ধা জানাবেন। সেই দিকটি বিবেচনা করে দুই স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর জন্য এক ধরনের নিরাপত্তা এবং জনগণের জমায়েতের জন্য আরেক ধরনের নিরাপত্তা। মহাসড়কেও যানবাহন চলাচলের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো বিশৃঙ্খলা না হয়।

তিনি আরও বলেন, দেশে জঙ্গি সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। কয়েকদিন আগেও সিলেটে নতুন একটি জঙ্গি সংগঠনের সন্ধান পাওয়া গেছে। সেই দিক বিবেচনা করে কোনো জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। ১২ তারিখ থেকে ব্লক রেইড চলছে। বিভিন্ন হোটেল, মেস এবং বাসায় অভিযান চালানো হচ্ছে, যেন কোনো দুষ্কৃতিকারী কোথাও আশ্রয় নিতে না পারে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি