ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টানা ১১ দিনের ছুটির হাতছানি, ভিসা ছাড়াই ঘুরতে পারবেন ৩৭ দেশে বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল: প্রধানমন্ত্রী ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী হাওর পাড়ে থেমে থেমে বৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক জ্বালানির উচ্চমূল্যে পিষ্ট হচ্ছেন মার্কিনিরা: ট্রাম্পের সমালোচনায় কংগ্রেস সদস্য ব্যাংক রেজোল্যুশন আইনের মাধ্যমে লুটপাটকারীদের মালিকানা ফিরিয়ে দেওয়া হচ্ছে: আখতার সম্মাননা পেলেন বাংলাদেশ ও নেপালের ৩৭ আলোকচিত্রী, ইত্তেফাকের একজন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সব পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী

ঝিনাইদহে আ.লীগের দুই নেতাকে কুপিয়ে জখম

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গায় আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।রোববার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৩, দুপুর ১০:৫৪ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৩, দুপুর ১০:৫৪ সময়
ঝিনাইদহে আ.লীগের দুই নেতাকে কুপিয়ে জখম ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গায় আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

রোববার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে নলডাঙ্গার কালীতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নলডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হযরত বিশ্বাস (৩৫)। অপরজন নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সীমা খান (৫৩)। তারা সদর উপজেলার খড়াশুনী গ্রামের বাসিন্দা।

অভিযোগ উঠেছে, নলডাঙ্গা ইউনিয়নে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। একপক্ষে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন। অপর পক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কর্মী এমদাদুল হক সোহাগ।

আহতরা কবির হোসেনের সমর্থক। এর জেরে সোহাগের লোকজন তাদের ওপর হামলা করে। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত বলেন, ‘হযরত বিশ্বাস ও সীমা খানের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।’

এ বিষয়ে কবির হোসেন বলেন, ‘আমার সমর্থক হযরত ও সীমা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সোহাগের লোকজন তাদের ওপর হামলা করেছে।’

তবে এমদাদুল হক সোহাগ বলেন, ‘আমার কোনো গ্রুপিং নেই। আমি উপজেলার রাজনীতি করি। নলডাঙ্গার মারামারির সঙ্গে আমি জড়িত না। কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদের জন্য ভবিষ্যতে লড়াই করব। এ জন্য প্রচারও চালাচ্ছি। হয়তো এ কারণে শত্রুতা করে কেউ আমার নাম ব্যবহার করছে।’

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ