ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

ইসলাম প্রসারে আওয়ামী লীগই সবসময় কাজ করে: শেখ হাসিনা

আওয়ামী লীগ সমসময় ইসলামের খেদমত ও উন্নয়নে কাজ করে। এমনকি ইসলাম প্রসারেও সবসময় কাজ করে আওয়ামী লীগ বলে
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১:৫১ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১:৫১ সময়
ইসলাম প্রসারে আওয়ামী লীগই সবসময় কাজ করে: শেখ হাসিনা ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ সমসময় ইসলামের খেদমত ও উন্নয়নে কাজ করে। এমনকি ইসলাম প্রসারেও সবসময় কাজ করে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩ এর বিজয়ী হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ইসলামের বাণী ছড়িয়ে দিতে সারাদেশে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে বায়তুল মোকাররমের উন্নয়ন প্রকল্প ও ঢাকা ক্যান্টনমেন্টে মসজিদ নির্মাণের কাজ বন্ধ করে দেয়।

কওমি মাদরাসার উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, কওমি মাদরাসা দীর্ঘদিন অবহেলিত ছিল। এদের স্বীকৃতি দিয়েছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসা, আস্থা, বিশ্বাস পেয়েছি, যা আমাকে প্রেরণা যুগিয়েছে, শক্তি যুগিয়েছে, সাহস যুগিয়েছে। বারবার মৃত্যুকে সামনে থেকে দেখেছি। কিন্তু আমি কোনোদিন ভয় পাইনি। কেন যেন মনে হতো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, এ দেশের মানুষের জন্য কিছু করার জন্য। আল্লাহ প্রত্যেক মানুষকে কিছু সময় দেন, কিছু মানুষকে কিছু কাজ দেন, এই কাজটা আমি যতক্ষণ না পর্যন্ত শেষ করব, রাব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন। এ বিশ্বাস নিয়ে আমার পথ চলা।

জঙ্গিবাদ নির্মূলে আলেমদের সহযোগিতা চেয়ে শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূল করার ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই। আমরা যার যার ধর্ম সে সে পালন করব। যেটা আমাদের নবী করিম (সা.)-এর শিক্ষা। আমরা সেই শিক্ষা নিয়েই চলব। বিচার তো আল্লাহ করবেন। কাজেই কে ভালো মুসলমান, কে খারাপ মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান এগুলো আমাদের দেখার বিষয় না। যার যার কর্মফল সে সে ভোগ করবে।

তিনি আরও বলেন, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আমাদের ধর্মের মান রক্ষা করবেন। কেউ যেন বিপথে না যায়। একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত যারাই কাজ করছেন, কার ছেলে-মেয়ে কোথায় কার সঙ্গে মেশে, কোথায় যায় এগুলো দেখতে হবে। এই যে ইসলামের নামে বদনাম, সেটা ঘোচাতে হবে। সামান্য মুষ্টিমেয় কয়েকজনের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম ইসলাম, তার সঙ্গে কেন সন্ত্রাসী নাম যুক্ত হবে বলে জানান প্রধানমন্ত্রী।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?