ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে রোনালদোকে পেছনে ফেললেন মেসি

কিছুদিন আগেই লিওনেল মেসিকে টপকে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নাম লেখান ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৩, দুপুর ১০:৩৯ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৩, দুপুর ১০:৩৯ সময়
গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে রোনালদোকে পেছনে ফেললেন মেসি ছবি : সংগৃহীত

কিছুদিন আগেই লিওনেল মেসিকে টপকে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নাম লেখান ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে অনন্য এক রেকর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে পেছনে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ফুটবলার হিসেবে সর্বোচ্চ ৪১ বার গিনেস ওয়ার্ল্ড বুকের শীর্ষে ওঠার রেকর্ড গড়েছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।

মঙ্গলবার (১ আগস্ট) গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ টুইটারে ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রেকর্ডের মালিকের একটি তালিকা প্রকাশ করে। যেখানে ৪১টি রেকর্ড গড়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মেসি। ৪০টি রেকর্ড নিয়ে রোনালদো দুইয়ে। রবার্ট লেভানদোভস্কি তিনে, কিলিয়ান এমবাপ্পে চারে এবং নেইমার পাঁচ নম্বরে অবস্থান করছেন।

রোনালদো ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন সৌদির আল নাসরে, মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। পৃথিবীর দুই প্রান্তে দুই তারকা অবস্থান করলেও তাদের নিয়ে আলোচনা থেমে নেই। এমনকি দুজনের প্রতিদ্বন্দ্বিতার রেশও কমেনি। কিছুদিন আগেই গিনেস কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় রোনালদো। যেটা ছিল পর্তুগিজ তারকার ১৭তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

আরব ক্লাব চ্যাম্পিয়নশিপে নতুন একটি রেকর্ড গড়েন রোনালদো। ফুটবলের ইতিহাসে হেড দিয়ে সর্বোচ্চ ১৪৫তম গোল করেন আল নাসর ফরোয়ার্ড। মাথা দিয়ে ১৪৪ গোল করা ১৯৭৪ বিশ্বকাপজয়ী জার্মান তারকা গার্ড মুলারকে টপকে যান রোনালদো।

মেসি-রোনালদোর পরে গিনেস বুকের তালিকায় ৯টি রেকর্ড নিয়ে তিনে অবস্থান করছেন পোল্যান্ড ও বার্সেলোনা তারকা লেভান্ডোফস্কির। এ ছাড়া চারে থাকা ফরাসি তারকা এমবাপ্পের ৫টি রেকর্ড এবং ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ৪টি রেকর্ড গড়ে পাঁচে অবস্থান করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি