ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

ব্রডের অবসরের সাহসী সিদ্ধান্তে খুশি বাবা

বয়স ৩৭ হলেও এখনো বিশ্বের সেরা ব্যাটারদের কাছে রীতিমত আতঙ্ক ছিলেন স্টুয়ার্ট ব্রড। নিজের সুইং আর মাইন্ড গেইমের
  • আপলোড সময় : ৩১ জুলাই ২০২৩, দুপুর ১:১০ সময়
  • আপডেট সময় : ৩১ জুলাই ২০২৩, দুপুর ১:১০ সময়
ব্রডের অবসরের সাহসী সিদ্ধান্তে খুশি বাবা ছবি : সংগৃহীত

বয়স ৩৭ হলেও এখনো বিশ্বের সেরা ব্যাটারদের কাছে রীতিমত আতঙ্ক ছিলেন স্টুয়ার্ট ব্রড। নিজের সুইং আর মাইন্ড গেইমের কারণে ক্যারিয়ারের ১৭ বছর পরেও প্রতিপক্ষের সমীহের জায়গায় আছেন তিনি। কিন্তু ফর্ম থাকা অবস্থাতেই অবসরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন ব্রড। অ্যাশেজের ওভাল টেস্টই তার শেষ ম্যাচ সেটি জানিয়ে দিয়েছেন ম্যাচের আগেই।

ব্রডের সিদ্ধান্তে খুশি হয়েছেন তার বাবা ক্রিস ব্রড। সাবেক এই ইংলিশ ক্রিকেটারের মতেতার ছেলে ‘সাহসী’ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ব্রডের অবসরের বিষয়ে বাবা ক্রিস বলেন, যখনই আপনি অবসরের বিষয় নিয়ে ভাববেন বলতেই হবেএটাই অবসর গ্রহণের একেবারে সঠিক সিদ্ধান্ত ছিল। আমার জন্য বিষয়টা বলা যেমন সহজ স্টুয়ার্টের জন্যেও তাই। তার কেবল মনে হয়েছেসে ঠিক সময়ে ঠিক কাজটিই করছে।

অ্যাশেজে অবসর গ্রহণ প্রসঙ্গে তিনি জানান, ‘সে এই প্রতিযোগিতা ভালোবাসে আর ক্রিকেটকে বিদায় দেয়ার জন্য ইংল্যান্ডে অ্যাশেজের মত বড় কোন উপলক্ষ্য আর হতে পারেনা বলে জানান ক্রিস ব্রড।

ওভালে শেষ টেস্ট খেলা প্রসঙ্গেও ইতিবাচক ক্রিস ব্রড। বলেন, ‘আমার মনে হয় যদি ট্রেন্ট ব্রিজে একটা টেস্ট থাকতোসে ওখানেই অবসর নিতে চাইতো। তবেদিনশেষে ওভালেমাঠভর্তি দর্শকদের সামনেবিষয়টা দারুণ। ইংল্যান্ড ক্রিকেটে তার শুরুটাই হয়েছিল এই মাঠেই ২০০৯ সালে। প্রথম ম্যাচেই প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিয়ে সবার নজরে এসেছিল সে। সেসময়ই  বুঝতে পেরেছিলইংল্যান্ড ক্রিকেট দলে তার একটা ভবিষ্যত আছে।

ইংলিশ গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিলছেলের অবসর নিয়ে জানতেন কিনা। ক্রিস ব্রড জানিয়েছেনঅবসর সিদ্ধান্ত নেওয়ার আগে তার সাথেই কথা বলছিলেন স্টুয়ার্ট ব্রড। ‘আমরা অবশ্যই জানতাম স্টুয়ার্টের ক্যারিয়ার শেষ হয়ে আসছে। ৩৭ বছরে আর কতদিন খেলা চালিয়ে যাবে সে। তাই আমি আর স্টুয়ার্ট  নিয়ে বেশ কিছুদিন ধরেই কথা বলেছি।

ইংল্যান্ডের হয়ে আশির দশকে ক্রিকেট খেলেছেন ক্রিস ব্রড। তবে তিনি ছিলেন পুরোদস্তুর ব্যাটার। ওপেনিং পজিশনে খেলেছেন লম্বা সময় ধরে। অবসরের পর থেকে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে কাজ করছেন এই ইংলিশম্যান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’